1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

ফুলবাড়িতে নিজ স্বয়ং কক্ষে ২০ বছরের যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৩২ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার।

দিনাজপুরের ফুলবাড়ীতে রিয়াদ হোসেন (২০) নামে এক যুবকের গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৮ মে) ফুলবাড়ী উপজেলার বারাইহাট এলাকা থেকে তার পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে খবর পেয়ে পুলিশ সেখানে তার মরদেহ সুরতহাল করে। রিয়াদ হোসেন, উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের বরাইহাট এলাকার আবু রায়হান এর ছেলে।স্থানীয় সুত্রে জানাযায়, রোববার (১৮ মে) সকাল সাড়ে ১১ টারদিকে নিজের শয়ন কক্ষের দরজা বন্ধ করে ঘরের কাঠের পারের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস নেয় রিয়াদ হোসেন। তার মা দরজা বন্ধ দেখে সন্দেহ হলে জানালা দিয়ে দেখতে পায় যে, তার ছেলে গলায় রশি দিয়ে ফাঁস দেয়া অবস্থায় ঝুলে আছে। এসময় চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে দরজা ভেঙে দ্রুত ফাঁস থেকে নামিয়ে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রিয়াদ হোসেনকে মৃত ঘোষণা করেন। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রিয়াদ হোসেন গত ছয় মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ইতিপূর্বে রিয়াদ হোসেন আরো দুইবার বিষ খেয়ে ও একবার গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলো। তার আগে থেকেই আত্মহত্যার প্রবণতা রয়েছে। পরিবার থেকে জানা যায় যে, রিয়াদ হোসেনের মাথায় সমস্যা আছে। তাদের ধারণা মাথার সমস্যার কারণেই মৃত্যুর ঘটনা ঘটতে পারে ।ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মর্মে পরিবারের লোকজন ওই যুবকের মরদেহ হাসপাতালে নিয়ে এসেছে বলে পরিবার সুত্রে জানা যায়। এ বিষয়ে এখনো কোন সুস্পষ্ট কিছু বলা যাচ্ছে না। খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহটি পর্যবেক্ষণ করে সুরতহাল করেছে। তিনি বলেন, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হবে। মরদেহ হস্তান্তর এবং ময়না তদন্তের বিষয়টি এখনো বলা যাচ্ছেনা, পরবর্তিতে সিদ্ধান্ত নেয়া হবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park