1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

শাজাহানপুরে যুব-স্বেচ্ছা ও ছাত্রদলের যৌথ সভা অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৭৮ বার পঠিত

মিজানুর রহমান মিলন,শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধিঃ

কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনার এবং তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষে আগামী ২৪ মে রাজশাহী ও রংপুর বিভাগীয় যৌথ সমাবেশ সফল করার লক্ষে বগুড়ার শাজাহানপুরে যুব-স্বেচ্ছা ও ছাত্রদলের যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে । গতকাল শনিবার সন্ধায় শাজাহানপুর উপজেলা অডিটোরিয়ামে যুবদলের সভাপতি সোহেল আরমান রাজুর সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার। শাজাহানপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী, ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্রের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সহ-সভাপতি এনামুল হক পান্না, তানজিমুল ইসলাম বিচিত্র, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শাহাদত হোসেন সোহাগ, রাশেদুল কবির রাশেদ, সহ-সাধারণ সম্পাদ কিশোর হাসান সনি, শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান, দলের সভাপতি ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটনসহ তিন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park