1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ডুমুরিয়ায় তিন বছরের শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক আটক।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২০৮ বার পঠিত

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় তিন বছর বয়সী এক শিশু কন্যা ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত উজ্জ্বল গাইন(৪৫)কে স্থানীয় জনগণ গণধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ করেছেন। সে কুশারহুলা গ্রামের মৃত বিকাশ গাইনের ছেলে। বৃহস্পতিবার (৮ মে) সকালে কুশারহুলা গ্রামে এ ঘটনা ঘটে।জানা যায়, ভান্ডারপাড়া ইউনিয়নের কুশারহুলা গ্রামের কৃষক উজ্জ্বল গাইন বৃহস্পতিবার সকাল অনুমান সাড়ে ৯টার দিকে তিন বছর বয়সী প্রতিবেশি ওই শিশুকে ফুসলিয়ে তাদের বাড়িতে নিয়ে যায়। এরপর দ্বিতলা ভবনের নিচতলার একটি রুমে শিশুকে জোর পূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। স্থানীয় বাসিন্দারা ধর্ষক উজ্জ্বলকে ইউনিয়ন পরিষদে নিয়ে গণধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ করে। ধৃত উজ্জ্বলের তিন স্ত্রী।প্রথম স্ত্রী তাদের এক কন্যাকে নিয়ে অনেক আগেই ভারতে চলে গেছে। এরপর ২য় বিয়ে করে খলসীবুনিয়ায়। তাকেও ছাড়াছাড়ি হয় নি:সন্তান অবস্থায়। পরবর্তী উজ্জ্বল তৃতীয় বিয়ে করে গোপালগঞ্জ এলাকায়। বর্তমানে উজ্জ্বলের ২ বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে।থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান, শিশু ধর্ষণের অভিযোগে উজ্জ্বল গাইনকে আটক করা হয়েছে। সে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে। ভিকটিম শিশু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান-ষ্টপ-ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা রেকর্ড প্রক্রিয়াধীন রয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park