1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রি কলেজ ও সরকারি এম এ মজিদ কলেজ ছাত্রদলের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৪২ বার পঠিত

দিঘলিয়া প্রতিনিধি খুলনা

বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদল দিঘলিয়ার ঐতিহ্যবাহী আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রি কলেজ এবং সরকারি এম এ মজিদ ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয় ৭/৫/২৫ইং তারিখ বুধবার সকাল ১১টায় সারোয়ার খান কলেজ মাঠ প্রাঙ্গণে। কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শাফি ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ম সম্পাদক মোঃ হাসানুর রহমান হাসান, মোঃ শাহেদ হাসান। কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে শাফি বলেন, ১৯৭৯ সালের প্রহেলা জানুয়ারি শিক্ষা ঐক্য প্রগতির লক্ষ্যে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ রাজনৈতিক ছাত্রসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পদচারণা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল গনতন্ত্রে বিশ্বাসী। তিনি আরও বলেন, বিগত দিনে ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের জনগণের ভোটের অধিকার লুণ্ঠিত করে গণতন্ত্রকে খর্ব করেছিলো তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গনতন্ত্রে বিশ্বাস করে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সকল কলেজ ক্যাম্পাসে ছাত্রনেতা নির্বাচিত করবে কাউন্সিলের মাধ্যমে এতে করে দলীয় এবং দেশের গনতন্ত্র প্রতিষ্ঠা হবে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বাস করে। তিনি কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হওয়া আলহাজ্ব সারোয়ার খান এবং মজিদ কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দের অভিনন্দন জানায়।
কাউন্সিল অধিবেশনে এম এ মজিদ কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ জুয়েল হোসেনর সভাপতিত্বে এবং আলহাজ্ব সারোয়ার খান কলেজ ছাত্রদলের সদস্য মোঃ সাকিবুল ইসলাম নয়নের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, খুলনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, যুগ্ম সম্পাদক রাসেল আকন বাবু, তাইজুল ইসলাম তাজু, দপ্তর সম্পাদক আবু জাফর,অনিক দিঘলিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক গাজী মনিরুল ইসলাম সদস্য সচিব গাজী হিমেল হোসেন সিঃ যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সাজ্জাদ যুগ্ম আহবায়ক রাজন, আবিদ, লিটন, আলামিন, আমির,ইমন,সাজ্জাদ, ইমাম হাসান, আমান, ফোরকান, নবাব, মাজারুল, নাভিন, সৌরভ, হাসিব,জাহিদুল,সানজিদা,সাথী,পায়েল প্রমুখ। কাউন্সিল অধিবেশনে আলহাজ্ব সারোয়ার খান কলেজ ছাত্রদলের সভাপতি পদে নির্বাচিত হয় সাকিবুল ইসলাম নয়ন, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয় সাজ্জাদুল ইসলাম হৃদয় এবং এম এ মজিদ কলেজে সভাপতি পদে নির্বাচিত হয় রাকিব গাজী, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয় বাপ্পি শেখ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park