1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

বিএনপি মোংলা উপজেলা শাখার সভাপতি মান্নান, সম্পাদক পনি নির্বাচিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১১৫ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরো প্রধান।

বাগেরহাটের মোংলায় দীর্ঘদিন পর মোংলা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান হাওলাদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু হোসেন হাওলাদার (পনি)। মঙ্গলবার (৭মে) বাগেরহাট জেলার মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের টাটিবুনিয়া এলাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সকালে প্রথম অধিবেশন ও দুপুরে দ্বিতীয় অধিবেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ এবং সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।নির্বাচনে সভাপতি পদে ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হন আব্দুল মান্নান হাওলাদার এবং সাধারণ সম্পাদক পদে ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হন আবু হোসেন হাওলাদার (পনি)। সাংগঠনিক সম্পাদক পদে ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন শেখ শাকির আহাম্মেদ এবং দ্বিতীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন মৃধা ফারুকুল ইসলাম, যিনি পেয়েছেন ১৯৩ ভোট। এ নির্বাচনে ৪২৬ জন ভোটারের মধ্যে ৪২৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সাবেক আহ্বায়ক এস এম ফরিদ উদ্দিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর নেতাকর্মীরা একত্রিত হতে পেরে উজ্জীবিত। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্বাচনের এ উদ্যোগ একটি ইতিবাচক দৃষ্টান্ত।’ সম্মেলন শেষে বিজয়ী নেতাদের মাল্য পরিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা। নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচনস্থলে মোতায়েন ছিল যৌথ বাহিনীর সদস্যরা।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park