1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

কেএমপি’র অনন্য উদ্যোগ ইজিবাইক ড্রাইভারদের প্রশিক্ষণ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ২২৪ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরোচীফ।

মহানগরীকে যানজটমুক্ত করতে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ট্রাফিক বিভাগের উদ্যোগে এক মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সড়কে চলাচলের ক্ষেত্রে করণীয় ও বর্জনীয় বিষয়ে ইজিবাইক চালকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ইতোমধ্যে ১০৯৯ জন চালককে প্রশিক্ষণ প্রেদান করা হয়েছে। সোমবার ৫ মে সকাল,১০ ঘটিকায় নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্সে এবং একইসময় জোড়াগেট ট্রাফিক অফিসে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। পঞ্চম দিনে চারটি ব্যাচে ৩৫১ জন ইজিবাইক চালককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রাথমিকভাবে নগরীর ৫৪৮১ জন ইজিবাইক চালককে প্রশিক্ষণের আওতায় আনা হবে এবং এই ধারা অব্যাহত থাকবে।কেএমপি’র অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ) জনাব মোঃ ছয়রুদ্দীন আহম্মেদ, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ আনোয়ার হোসেন খান, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব খোন্দকার হোসেন আহম্মদ এবং সার্জেন্ট মো: আবু ওবায়দা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে নগরীকে যানজটমুক্ত রাখতে সড়কে চলাচলের ক্ষেত্রে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো ভিডিও ও স্থিরচিত্রের মাধ্যমে উপস্থাপন করতঃ বাস্তবভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন। ইজিবাইকে যাত্রী উঠানো-নামানোর নিয়ম, ওভারটেকিং, বাম লেন ক্লিয়ার রাখার সুফল, ট্রাফিক আইন মেনে চলার সুফল, লো স্পিড ও হাই স্পিড লেন সম্পর্কে ধারণা প্রদান, যানজট নিরসনে করণীয়, বিপদ এড়ানোর কৌশল, বিপদে পড়লে করণীয়। অপরিচিত

কারোও কাছ থেকে খাবার না খাওয়া, সন্ধ্যার পরে নির্জন রাস্তা এড়িয়ে চলা, শহরের বাইরে অপরিচিত কোন রিজার্ভ ট্রিপে না যাওয়া, মাক্স বা মুখোশ পরা ব্যক্তি গাড়িতে উঠলে সতর্ক থাকা। গাড়ির লোকেশন জানতে জিপিএস ব্যবহার করা, নিজের নিরাপত্তার প্রতি সর্বোচ্চ খেয়াল রাখা এবং অনাকাঙ্খিত পরিস্থিতি এড়ানোর জন্য জাতীয় জরুরী সেবা ৯৯৯ ও থানার ওসির নাম্বারে ফোন দিয়ে অবগত করা সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।

যানজটমুক্ত সুশৃঙ্খল খুলনা শহর উপহার দিতে কেএমপি কর্তৃক ইজিবাইক চালকদের প্রশিক্ষণ প্রদানের এই অনন্য উদ্যোগকে চালকরা সাধুবাদ জানান। খুলনা মেট্রোপলিটন পুলিশ আশা করে ইজিবাইক চালকদের প্রশিক্ষণে শেখানো নিয়ম কানুন যদি তারা মেনে চলে তাহলে অভূতপূর্ব পরিবর্তন আনা সম্ভব।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park