1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ডুমুরিয়ায় সরকারি গুদামে ধান ক্রয় শুরু

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ২৩৪ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

ডুমুরিয়া উপজেলা সরকারি খাদ্যগুদামে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় শুরু হয়েছে, খুলনার ডুমুরিয়ার কৃষকেরা ধান বিক্রি করতে আগ্রহী প্রকাশ করছেন। এতে সরকারের ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে ধারণা করা হচ্ছে।ডুমুরিয়া উপজেলা খাদ্য দপ্তর সূত্রে জানা গেছে, ব্যাপক প্রচার চালিয়ে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক বাছাই করা হয়।মঙ্গলবার ৬ মে সকাল ১০টায় সময় ডুমুরিয়া উপজেলা গুদামে ধান ক্রয় শুরু করেন।
গত (২৮ এপ্রিল) সকালে উপজেলা খাদ্য গুদামে উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আল আমিন প্রধান হিসেবে উপস্থিত থেকে ফিতা প্রচার কার্যক্রম শুরু করেন।প্রতি কেজি ধানের সরকারি মূল্য ধরা হয়েছে ৩৬ টাকা।উপজেলার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারি মূল্যের চেয়ে বাজারের মূল্য কম। তাই তাঁরা সরকারি খাদ্যগুদামে ধান বিক্রি করতে আগ্রহী।
উপজেলার চিংড়া গ্রামের মোঃ মোজাফফর হোসেন বলেন, তাঁরা বাজারে ধান বিক্রি করতে যে সুবিধা পান, গুদামে সেই সুবিধা বর্তমান পাচ্ছি। গুদামে সরকারি বিনিদেশ মোতাবেক ধান নেয়। যেমন, বেশি শুকনা করতে হয়, পরিষ্কার করতে হয়। তা ছাড়া বাজারের চেয়ে গুদামে ধানের দাম বেশি।খর্নিয়া ইউনিয়নের টিপনা গ্রামের কৃষক মাহতাব হোসেন বলেন, ‘আমরা কৃষক, যেখানে দাম বেশি পাব সেখানে বিক্রি করব। সরকারি দামের চেয়ে বাজারে ধানের দাম এ বছর কম, তাই আমরা বাজারে বিক্রি না করে, ধান গুদামে বিক্রি করছি।
ডুমুরিয়া উপজেলা খাদ্যগুদাম আক্তারুজ্জামান বলেন, তাঁরা ব্যাপক প্রচার করে ধান সংগ্রহের কাজ শুরু করেন। কৃষকের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি।


উপজেলা খাদ্য কর্মকর্তা সুলতানা খানম বলেন, তাঁরা শুরুতেই ব্যাপক প্রচার চালিয়ে ধান সংগ্রহের কাজ শুরু করেছি। তখন কৃষকদের বাছাই করতে উন্মুক্ত লটারি করতে হয়েছে। কিন্তু এখন কৃষকেরা ধান গুদামে বিক্রি করছেন । তাঁরা কৃষকদের বাড়ি গিয়ে ধান দিতে অনুরোধ করেছেন।কৃষকদের ধান বিক্রিতে আগ্রহ কারণ হিসেবে খাদ্য কর্মকর্তা বলেন, সরকারি মূল্যের চেয়ে বাজারে ধানের মূল্য কম থাকায় কৃষকেরা ধান দিতে আগ্রহী প্রকাশ করেন।ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল আমিন বলেন, খাদ্যগুদামে ধান সরবরাহ করার জন্য কৃষকদের উদ্বুদ্ধ করা হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park