1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনার ১০ পুলিশ কর্তা পেলো প্রেসিডেন্টসহ বিভিন্ন পদে পুরস্কার।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২২৭ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরো প্রধান।

কেএমপি’র ১০ পুলিশ সাহসিকতাপূর্ণ,দৃষ্টান্তমূলক এবং প্রশংসনীয় কর্মের রাষ্ট্রীয় স্বীকৃতিতে প্রেসিডেন্ট পুলিশ মেডেল ও আইজি ব্যাজে ভূষিত হয়েছে। যে কোন স্বীকৃতিই কর্মে উদ্দীপনা বাড়ায়। কর্মক্ষেত্রে বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি স্বরূপ প্রতিবছর অনুষ্ঠিত পুলিশ সপ্তাহে দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কর্ম

এবং সাহসিকতাপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে রাষ্ট্রীয়ভাবে পদক প্রদান করা হয়। একই ভাবে বাংলাদেশ পুলিশের মহাপুলিশ পরিদর্শক কর্তৃক আইজি ব্যাজ প্রদান করা হয়। এবছর সাহসিকতাপূর্ণ কর্মের স্বীকৃতিস্বরূপ খুলনা মেট্রোপলিটন পুলিশের ১ জন প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) এবং দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কর্মের,স্বীকৃতিস্বরূপ ৯ জন “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৪” (আইজি ব্যাজ) এ ভূষিত হয়েছেন।তাদের এই অর্জন যেমন তাদেরকে উজ্জীবিত করেছে, একইসাথে খুলনা মেট্রোপলিটন পুলিশের জন্য সম্মান বয়ে এনেছে। নগরীর বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সহযোগিতায় খুলনা মেট্রোপলিটন পুলিশের এবারের অর্জন বাংলাদেশ পুলিশের অন্যান্য,,ইউনিটগুলোর চেয়ে ঈর্ষণীয়। আগামী দিনগুলোতেও অপরাধ দমনে সদা তৎপর থেকে খুলনা মহানগরীকে মাদক ও সন্ত্রাস মুক্ত আদর্শ নগরী গড়ে তোলার জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সেবায় কাজ করে যাবে। প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) প্রাপ্ত-মোঃ শফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ,সোনাডাঙ্গা মডেল থানা। অন্যান্য ব্যাজ প্রাপ্ত কর্মকর্তারা হলেন।মোঃ আজম খান,সহকারী পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন),শেখ খায়রুল বাশার অফিসার ইনচার্জ হরিণটানা থানা। এসআই (নিঃ) বিপ্লব কান্তি দাস খানজাহান আলী থানা।এস আই (নিঃ) মোঃ জাহাঙ্গীর সরদার,সি টি এস বি এস আই (নিঃ) আশরাফুল আলম সোনাডাঙ্গা মডেল থানা। এসআই (নিঃ) সুমন মন্ডল, সোনাডাঙ্গা মডেল থানা। এএসআই (নিঃ) বিপিন চাঁদ অধিকারী-পিপিএম, সোনাডাঙ্গা মডেল থানা।

কনস্টেবল সোমনাথ হালদার, সোনাডাঙ্গা মডেল থানা,
কনস্টেবল মোঃ ফয়েজ শাহী, সোনাডাঙ্গা মডেল থানা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park