1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান দায়িত্ব পেলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সেটেক্টর মোঃ মনির হোসেন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৩৪৪ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা ।

ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন ডুমুরিয়া উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সেটেক্টর মোঃ মনির হোসেন।

বুধবার সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়ন চেয়ারম্যান কক্ষে ইউ সদস্য ও স্থানীয় জন সাধারণ কে নিয়ে আলোচনা করেন।এসময় উপস্থিত ছিলেন ইউ পি সদস্য আব্দুল হালিম,‌মোল্লা আবুল কাশেম, হযরত আলী, শেখ রবিউল ইসলাম, মুক্তার হোসেন মোজাফর হোসেন,আলেয়া বেগম,সহ সকল সদস্য উপস্থিত ছিলেন।
খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ দিদার হোসেন এত ১০এপ্রিল মৃত্যু বরন করার কারণে ‌ ৩০ এপ্রিল মোঃ আরিফুজ্জামান আরিফ, সহকারী কমিশনার স্থানীয় সরকার খুলনা কত্ক স্বাক্ষরিত প্রশাসক নিয়োগ দেন,ডুমুরিয়া উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সেটেক্টর মোঃ মনির হোসেন তার প্রেক্ষিতে ১মে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন।উল্লেখ্য শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বেশির ভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার (সদস্য) গা-ঢাকা দিয়েছেন। বিশেষ করে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান-মেম্বাররা বর্তমানে পলাতক। দুই মাস ধরে সংশ্লিষ্ট এলাকায় জনপ্রতিনিধি না থাকায় সেখানকার সেবাপ্রার্থী মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। জনসাধারণের কষ্ট লাঘবে সিটি করপোরেশন-পৌরসভা, পরিষদের মতো ইউনিয়ন পরিষদেও ‘প্রশাসক’ নিয়োগের চিন্তা-ভাবনা করছে সরকার।এ কারণে দেশের পাঁচ হাজার ৫৫৪টি ইউনিয়নের মধ্যে কতটি ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বার বর্তমানে অনুপস্থিত আছেন তার তথ্য চেয়ে গত ৬ অক্টোবর জেলা প্রশাসকদের (ডিসি) চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।সূত্র জানায়, এই স্তরের জনপ্রতিনিধিদের অনুপস্থিতির হার বেশি হলে সিটি করপোরেশন-পৌরসভা, জেলা-উপজেলা পরিষদের মতো বিদ্যমান আইনে নতুন ধারা যুক্ত করে অধ্যাদেশ জারি করা হবে। এরপর অধ্যাদেশের ক্ষমতাবলে ইউনিয়ন পরিষদেও প্রশাসক নিয়োগ দেওয়া হবে। আর জনপ্রতিনিধিদের অনুপস্থিতির হার কম হলে প্রশাসক নিয়োগ না করে সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনয়িন পরিষদের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।
এই দুই ধরনের প্রস্তুতিই রয়েছে স্থানীয় সরকার বিভাগের।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park