1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন

খুলনার দিঘলিয়া ৩নং ইউনিয়ন বিএনপি’র সম্মেলনে, উৎসবের আমেজ।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৯০ বার পঠিত

রিপোর্টার শামিম দিঘলিয়া খুলনা।

দিঘলিয়ায় ১৮ বছর পর আজ ৩০ এপ্রিল দিঘলিয়া ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে । ইতিমধ্যে এ সম্মেলনকে কেন্দ্র করে ইউনিয়নের নয়টি ওয়ার্ডে উৎসবের আমেজ তৈরি হয়েছে।দীর্ঘদিন ঝিমিয়ে থাকা তৃণমূল নেতা-কর্মী, সমর্থকদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।বুধবার বেলা তিনটায় দিঘলিয়া উপজেলা চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু,

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু,সম্মেলন উদ্বোধন করবেন দিঘলিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ সাইফুর রহমান মিন্টু।সভাপতিত্ব করবেন সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ডাক্তার হাফিজুর রহমান।সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করবেন জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল।দ্বিতীয় পর্বের গোপন ভোটের মাধ্যমে অত্যন্ত স্বচ্ছতার সাথে সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে।

ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করে প্রত্যাশিত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।ইউনিয়নের নয়টি ওয়ার্ডের তৃণমূলের কর্মী-সমর্থক এবং কাউন্সিলর মিলে ৪৫৯ জন ভোটার ভোট প্রয়োগ করে তাদের নেতা নির্বাচন করবেন।মূল দুইটি পদের জন্য চারজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

এদের মধ্যে সভাপতি পদে
১। জাসেদ কবির জুয়েল।
তার প্রতীক দোয়াত কলম।
২। মোহাম্মদ আলীর প্রতীক আনারস।

সাধারণ সম্পাদক পদে দু’জন প্রার্থী হলেন সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল-মামুন নিপু, তার প্রতীক তালা।
চাবি।

দিঘলিয়া সদর ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক খান মিজানুর রহমান বাবু তার প্রতীক মোরগ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park