1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২১৬ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম
স্টাফ রিপোর্টার
———————————————–
পিছিয়ে পড়া অসহায় অস্বচ্ছল জনগোষ্ঠীকে বিনামূল্যে আইনী সহায়তা প্রদান করছে দিনাজপুর জেলা লিগ্যাল এইড অফিস।গত ২৮ এপ্রিল (সোমবার) দিনাজপুর জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গনে অনুষ্ঠিত জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে জেলা লিগেল এইড এর আয়োজনে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত । জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আলমগীর কবীর বলেছেন, পিছিয়ে পড়া অসহায় অস্বচ্ছল জনগোষ্ঠীকে বিনামূল্যে আইনী সহায়তা প্রদান করছে জেলা লিগ্যাল এইড অফিস। সরকারি খরচে বিনামূল্যে আইনী সেবা প্রদানের পাশাপাশি আপোষের

মাধ্যমে মামলা নিষ্পত্তি করতে জেলা লিগ্যাল এইড অফিস কাজ করে যাচ্ছে।“দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই- লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নেই” এবারের এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২৮ এপ্রিল সোমবার জেলা ও দায়রা জজ ভবন চত্বর হতে বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধণ করতে গিয়ে তিনি এ কথাগুলো বলেন। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আলমগীর কবীর।সহকারী জজ মোঃ সাব্বির আহমেদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ ফাতিমা খাতুন। বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিজ্ঞ বিচারক মোঃ হুমায়ুন কবীর, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ জুলফিকার উল্লাহ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ সামিউল

ইসলাম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ ইব্রাহিম আলী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ সোহাগ আলী।সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, সিভিল সার্জন ডাঃ আসিফ ফেরদৌস, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক এ্যাডঃ খয়রাত আলী। উপকারভোগী হিসেবে লিগ্যাল এইড এর সহযোগিতার কথা উল্লেখ্য করে অনুভূতি ব্যক্ত করেন শিরিন আক্তার।এ বছর জেলা লিগ্যাল এইড অফিস হতে মনোনীত শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী এ্যাডঃ জাহানারা বেগম মুন্নি চৌধুরী। আলোচনা সভার শুরুতে যুগ্ম জেলা ও দায়রা জজ মেহেদী পাভেল সুইট এর রচিত সচেতনতা মূলক নাটক “কেরামতির অবসান” প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park