1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ডুমুরিয়ায় বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

চলতি মৌসুমে ডুমুরিয়ায় অভ্যন্তরীণ বোরো ধান-চাল ও গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।
সরকার যে ধান ও চালের দাম নির্ধারণ করেছেন আমরা আশা করছি এতে কৃষক উপকৃত হবেন। সেই সাথে মিল মালিকরাও স্বাচ্ছন্দ্যে তাদের উৎপাদিত চাল গুদামে সরবরাহ করতে পারবেন।কৃষক এবং মিলার উভয়ে যাতে ন্যায্য মূল্য পায় সেদিক বিবেচনা করে সরকার ধান, চাল ও গমের মূল্য নির্ধারণ করে দিয়েছেন। কৃষক যাতে গুদামে ধান নিয়ে এসে হয়রানি না হয় সেটি স্থানীয় প্রশাসন, কৃষি ও খাদ্য বিভাগের কর্তকর্তাদের নিশ্চিত করতে হবে।৩৬ টাকা কেজি দরে ১ হাজার ৬’শ মেট্রিক টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ১ হাজার ৪২ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে বলে সংশ্লিষ্ট দপ্তরটি জানিয়েছেন। উপজেলা খাদ্য পরিদর্শক মোঃ আক্তারুজ্জামানের সভাপতিত্বে খাদ্য গুদামে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি বলেন, ‘বোরো মৌসুমে ৪৯ টাকায় চাল ও ৩৬ টাকা কেজি দরে ধান কিনবে সরকার। সরকার যে দাম নির্ধারণ করেছেন আমরা আশা করছি এতে কৃষক উপকৃত হবেন।’এসময়ে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুলতানা খানম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ বায়েজিদ, ডুমুরিয়া সদর ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু প্রমুখ।উল্লেখ্য এবার অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৫ মৌসুমের আওতায় সররকারি প্রতি কেজি ধানের সংগ্রহ মূল্য ৩৬ টাকা, প্রতি কেজি সিদ্ধ চালের সংগ্রহ মূল্য ৪৯ টাকা, প্রতি কেজি আতপ চালের মূল্য ৪৮ টাকা ও গমের মূল্য প্রতি কেজি ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
২৭ এপ্রিল থেকে ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে।।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park