1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনা বটিয়াঘাটায় ডায়াবেটিস রাইচ ও বাসমতী ধান চাষে বাম্পার ফলন কৃষকের হাঁসির ঝিলিক

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে।

খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় দিগন্তজোড়া বিস্তীর্ণ মাঠে সরোজমিনে দেখা যায় বাতাসে দুলছে চোখ জুড়ানো সোনালী ধানের ক্ষেত। ধান কাটা শুরু হয়েছে তাই ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। তবে ধান কেটে নিরাপদে ঘরে তোলার কাজে কৃষক দিনরাত পরিশ্রম করছে। কৃষি অফিস সূত্রে জানাগেছে,চলতি বছরে উপজেলার ৭

ইউনিয়নে ৭ হাজার ৫৫০ হেক্টর বোরো ধানের আবাদ হয়েছে। যার অধিকাংশ হাইব্রিড এবং গত বছরের তুলনায় ৬০০ হেক্টর জমিতে বেশি আবাদ হয়েছে । অনুকূল আবহাওয়া ও কৃষি বিভাগের পরামর্শে বাম্পার ফলনের আশা করছেন কৃষকেরা। উপজেলার জলমা ইউনিয়নের দরগাতলা গ্রামের কৃষক মৃম্ময় বিশ্বাস,ঝড়ভাঙ্গা গ্রামের কৃষক তুলসী ও অচিন্ত্য গোলদার এই বছর প্রথম ডায়াবেটিস

রাইচ ( ব্রিধান১০৫) ধানের চাষ করে রিতিমত হৈচৈ ফেলে দিয়েছেন। কৃষক মৃম্ময় বলেন,এ বছর প্রথম ডায়াবেটিস রাইচ চাষ করে ৫০ শতক জমিতে ৪০ মন ধান পেয়েছি । আমার এই ধান এলাকার অন্য কৃষকেরা দেখতে আসছে এবং বীজও চাচ্ছে অনেকে । সাচিবুনিয়া গ্রামের কৃষক রাজু মিস্ত্রি, মিহির গোলদার,শুড়িখালী গ্রামের কৃষক মোঃ হেমায়েত হোসেন ও হরিনটানা গ্রামের কৃষক মোঃ ওসিকুর এই প্রথম বাসমতি ধান(ব্রিধান-১০৪) চাষাবাদ করেছেন। তারা বলেন,আমারা এক একর জমিতে ৮৩ মন ধান ফলন পেয়েছি। এধানের খুবই সুঘ্রাণ ছড়াছে। সংশ্লিষ্ট এলাকার উপ সহকারী কৃষি কর্মকর্তা জীবানন্দ রায় বলেন,দেশের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে সব সময় কৃষকের পাশে থেকে উঠান বৈঠক, ভ্রাম্যমাণ কৃষি পরামর্শ দিয়ে যাচ্ছি। এ বছর আবহাওয়া অনুকূল থাকায় বোরো ধানের ভালো ফলন পাচ্ছে।ইতিমধ্যে ব্রিধান -১০৮ এর নমূনা শস্য কর্তন করেছি তাতে হেক্টর প্রতি ৮.৮২ মে,টন পেয়েছি। এছাড়া বাসমতি ধান (ব্রিধান১০৪) ও ডায়াবেটিস রাইচ (ব্রিধান১০৫) খুবই ভালো ফলন। আগামীতে এই সকল জাতের ধান দেশের খাদ্যের নিরাপত্তায় বড় ভূমিকা রাখবে।উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবু বক্কর সিদ্দিক বলেন, বোরো ধানের সর্বোচ্চ ফলন পেতে আমারা কৃষকদের সাথে দলীয় আলোচনা,প্রশিক্ষণ, মাঠ দিবস, আধুনিক জাতের ব্যবহার, সুষম মাত্রায় সার প্রয়োগ, জমিতে গাছের ডাল পুঁতা,আলোক ফাঁদ ও উৎপাদন বিষয়ে ভিডিও চিত্র প্রদর্শন করে যাচ্চি। এ বছর গত বছরের তুলনায় অনেক আবাদ বৃদ্ধি পেয়েছে। ধানের ভালো ফলনে কৃষকেরা খুশি।সার্বিক বিষয় খুলনা জেলা কৃষি দপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম বলেন, জেলায় বোরো উৎপাদনের লক্ষ্য মাত্রা ছিলো ৬৪ হাজার ৯৫০ হেক্টর। এ মৌসুমে লক্ষ্য মাত্রা ছাড়িয়ে অর্জিত হয়েছে ৬৫ হাজার ৫৩৬ হেক্টর। এ পর্যন্ত ৫৫% ধান কর্তন হয়েছে। এখনও পর্যন্ত প্রাপ্ত ফলন হিসেবে ৩ লক্ষাধিক মে,টন উৎপাদন হবে বলে আশা করছি। চলতি বছরে রোপা আমনে পোকামাকড় কম থাকায় ফলন অনেক বেড়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park