1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

নবলোক ও ওয়াটার এইড এর যৌথ উদ্যোগে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে “Gender Transformative WASH” বিষয়ে প্রধান শিক্ষকদের সাথে মত বিনিময়

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৮৩ বার পঠিত

 

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

১৮ অক্টোবর, ২০২৪ দি গ্র্যান্ড প্ল্যাসিড হোটেল এ নবলোক ও ওয়াটার এইড এর যৌথ উদ্যোগে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে “Gender Transformative WASH” বিষয়ে প্রধান শিক্ষকদের সাথে মত বিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফাহমিদা সুলতানা, সহকারি পরিচালক, নবলোক পরিষদ । কর্মশালার প্রধান অতিথি ছিলেন মোঃ ইউসুফ আলী, উপপরিচালক, স্থানীয় সরকার, খুলনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলন সাহা, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শিক্ষা ও কল্যাণ শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মোঃ আবদুল মমিন, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, কোতয়ালী, খুলনা ও মোছাঃ রুমানাই ইয়াসমিন , থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, খান জাহান আলী খুলনা । এছাড়া আরো উপস্থিত ছিলেন এস.আই শরিফাতুন্নেসা, ওয়ান স্টোপ ক্রাইসিস সেন্টার, ও.সি.সি , কে.এম.সি.সি, মোছাঃ মাহমুদা খাতুন, পুলিশ ইন্সপেক্টর্র (ইনচার্জ) ভিকটিম সাপোর্ট সেন্টার , সোনাডাঙ্গা থানা, খুলনা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রধান শিক্ষক, সাংবাদিক মিডিয়া প্রতিনিধি, বিভিন্ন লিগ্যাল এইড সার্ভিসেস প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ ও ওয়াটার এইড এর পলিসি এবং এডভোকেসি লীড জনাব ফাইয়াজউদ্দিন আহমেদ এডভোকেট এবং সুমন সাহা, ক্যাপাসিটি বিল্ডিং এক্সপার্ট।
২০০৫ সাল থেকে নবলোক পরিষদ ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়াটার এইড খুলনা সিটি কর্পোরেশন ও পাইকগাছা পৌরসভা এলাকায় বিভিন্ন প্রকল্পের আওতায় সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিরাপদ পানি,স্বাস্থ্যসম্মত পায়খানা ও ইতিবাচক স্বাস্থ্যভ্যাস চর্চা তথা WASH নিয়ে কাজ করছে। এই দীর্ঘ পথ পরিক্রমায় অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দেয়া হয়। এই অন্তর্ভুক্তি নারী, শিশু, প্রবীণ এবং ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের। এই অন্তর্ভুক্তি মূলক চিন্তার প্রতিফলন ঘটেছে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচিতে, বিভিন্ন কমিটি গঠনে এবং সর্বোপরি টয়লেট,ওয়াশ ব্লক, সাইক্লোন সেন্টার সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণে। বর্তমানে WASHUrbanpoor Project Phase ll প্রকল্পেও জেন্ডার সমতাকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। পরিবর্তনশীল এই সমাজে নারীর পাশাপাশি একজন পুরুষেরও যেন WASH ইস্যুতে সমানভাবে কাজ করার সুযোগ থাকে প্রকল্পের দাতা সংস্থা সিডাও বিশেষ ভাবে ভাবছে। বিষয়টি নিয়ে প্রকল্প থেকে গবেষণা ও করা হয়েছে
প্রধান অতিথি ও বিশেষ অতিথি তাদের বক্তব্যে বলেছেন ” Wash Block গুলো পরিস্কার রাখা ও যথাযথ ব্যবহার, হাত ধোয়ার নিয়ম সর্বত্র ছড়িয়ে দেওয়া।স্যানিটেশন ব্যবস্থা রক্ষণাবেক্ষণ নিয়ে ছাত্রছাত্রীদের কমিটি গঠনের মাধ্যমে তাদের নেতৃত্বের ক্ষমতা বৃদ্ধি। সকলের ধর্মীয় গুণাবলী ও মূল্যবোধ বৃদ্ধি এবং ভালো কাজে উৎসাহিত করতে হবে “। অনুষ্ঠানে আগত সকল অংশগ্রহণকারীও সম অধিকার নিশ্চিতের বিষয়ে ঐক্যমত পোষণ করেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park