1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

কুয়েটের ভিসি ও প্রভিসির অব্যাহতিতে শিক্ষার্থীদের আনন্দ মিছিল।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২৩৮ বার পঠিত

এস.এম.শামীম খুলনা ব্যুরো।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর উপাচার্যের পদত্যাগের দাবি মেনে নেওয়ায় শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার ( ২৪ এপ্রিল) বিকাল ৪ টায় ক্যাম্পাসে একটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি কুয়েটের স্টুডেন্টস ওয়ালপেপার সেন্টার থেকে বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়। এ সময় তাদের হাতে জাতীয় পতাকা ও ফিলিস্তিনের পতাকা শোভা পাচ্ছিলো।
আনন্দ মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দেন। স্লোগানে তারা বলেন, রাজনীতির আস্তানা, কুয়েটে হবে না, শিক্ষা-সন্ত্রাস একসঙ্গে চলে না, জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে, লেগেছে রে, লেগেছে, রক্তে আগুন লেগেছে, স্বৈরাচারের ঠিকানা এই কুয়েটে হবে না, ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ।

মিছিল শেষে শিক্ষার্থীরা কুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে একটি প্রেস ব্রিফিং প্রদান করেন। প্রেস ব্রিফিং এ বক্তব্য প্রদান করেন, কুয়েটের টেক্সটাইল বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী মোহন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী মো. রাহাতুল ইসলাম, ইইই বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী ওবায়দুল ইসলাম, লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী তৌফিকুল ইসলাম ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী ঝলক।
এ সময় বক্তারা হামলায় আহত শিক্ষার্থী, খোলা আকাশের নিচে রাত্রি যাপনকারী শিক্ষার্থী, অনশনে অনাহারে থাকা শিক্ষার্থী, শিক্ষা উপদেষ্টা, ইউজিসির সদস্যসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের ধন্যবাদ জানান।
কুয়েট শিক্ষার্থীদের এই আনন্দ মিছিলে কুয়েটের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park