1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

ডুমুরিয়ার চুকনগর গরুর হাটের অধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ : আহত ১১

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১০৫ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

ডুমুরিয়ায় চুকনগর গরুর হাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের মধ্যে অন্তত ১১ জন আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে চুকনগর গরুরহাট ও ইউপি পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। জানা যায়, আটলিয়া ইউনিয়নে চুকনগর গরুর হাটের আধিপত্য নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। তারই জেরে ঘটনারদিন আকষ্মিকভাবে গরুর হাটের ইজারা তুলতে যায় সরদার দৌলত হোসেন ও তার অনুসারীরা। এদিন প্রায় অর্ধশত লোকজন নিয়ে গরুর হাটের পাস ঘরের বেড়া ও কিছু আসবাসপত্র ভাংচুর চালিয়েছে তারা। যদিও বিষয়টি তিনি (দৌলত) অস্বীকার করেছেন। সরদার দৌলত হোসেন জানান, হাটের ইজারার সব টাকা মসজিদ উন্নয়নের দেয়ার কথা। কিন্তু চেয়ারম্যান সেটা দিচ্ছে না। ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন জানান, ‘আজকে (শুক্রবার) সকালে ওরা ৮/১০জন গরুর হাটে যেয়ে পাসবই নিয়ে নিজেরাই লেখা শুরু করে। পরবর্তিতে তাদের কাছে জানতে চাইলে ওরা আমাদের লোকের উপর হামলা চালায়। একপর্যায়ে ইউনিয়ন পরিষদের মধ্যে ঢুকেও হামলা করে। তিন দফায় হামলায় ঘটনায় আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিনের অনুসারি গোবিন্দকাটি গ্রামের সেলিম তরফদার, চাকুন্দিয়ার তামিম শেখ, রানা শেখ,চুকনগর সদরের দেবব্রত রায় ও মঠবাড়িয়ার রাব্বি মোড়ল এবং অপর পক্ষের গ্রুপ লিডার বিএনপি নেতা সরদার দৌলত হোসেনসহ আবু হাসান, আমিনুর সরদার, রোস্তম শেখ,
আবু তালেব ও শহিদুল ইসলাম গুরুতর আহত হয়েছে। আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে।
এ বিষয়ে সরদার দৌলত হোসেন জানান, হাট বিক্রির যাবতীয় টাকা মসজিদ উন্নয়নের জন্য দাবী করা হয়েছিলো। কিন্তু চেয়ারম্যান সেটা মানতে রাজি নয়।
থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান, গরুর হাট নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি সামাল দিতে থানা পুলিশসহ প্রয়োজনীয় সংখ্যক অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। হাট শেষ হলে পরিস্থিতি বুঝে পরবর্তি সিদ্ধান্ত নেয়া হবে। আর অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park