1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মঠবাড়িয়া উপজেলা প্রেসক্লাবের আয়োজনে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রশাসক ও পৌর প্রশাসক আবদুল কাইয়ুমের সাথে পৌর নাগরিক সুবিধা নিশ্চিত করণ মাদক ইভটিজিং কিশোর গ্যাং প্রতিরোধে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ টুকুর সঞ্চালনা বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি রফিকুল ইসলাম টুকু, ধর্মবিষয়ক সম্পাদক আবু সালেহ, ক্রীড়া সম্পাদক মতিউর রহমান, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন মঠবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুস ছালাম আজাদী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন আবদুল হালি মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রশাসক ও পৌর প্রশাসক আবদুল কাইয়ুম।

এসময় বক্তারা মঠবাড়িয়া পৌরসভার এবং পৌর নাগরিক সুবিধা নিশ্চিত করণ মাদক ইভটিজিং কিশোর গ্যাং বাল্যবিবাহ নিয়ে নানান দিকনির্দেশনা তুলে ধরেন।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ুম বলেন মঠবাড়িয়ায় ইতিমধ্যে মাদক ইভটিজিং কিশোর গ্যাং প্রতিরোধে বেশ কয় একজনকে কারাদণ্ড সহ জরিমানা করা হয়েছে। পৌর নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে গণমাধ্যম কর্মী ও সকলের সহযোগিতা চেয়ে বলেন বর্তমানে তার অনেক দায়িত্ব পালন করতে হচ্ছে তবুও নাগরিকদের অভিযোগ পেলেই তৎক্ষণাত ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park