1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ বর্ষবরণে আনন্দ সভাযাত্রা রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২৭১ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম,স্টাফ রিপোর্টার

দিনাজপুরের ফুলবাড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ১৪ এপ্রিল (সোমবার)১লা বৈশাখ ১৪৩২ বর্ষবরণ উপলক্ষে ফুলবাড়ী উপজেলা চত্বর হতে এক বিশাল রেলি বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক গুলি প্রদক্ষিণ করে পুনরায় উপজেলায় এসে বৈশাখী মেলায় অবস্থান করে একদিনের বৈশাখী মেলা চত্বরে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ সাহাজুল ইসলাম দিনাজপুর জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ এ কে এম খন্দকার মুহিবুল ইসলাম।


স্বাগতিক বক্তব্য রাখে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি ) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, প্রাণিসম্পদ কর্মকর্তা (ভেটেনারি) মোঃ সারোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা ও আদিবাসী প্রতিনিধি। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর আবুল বাশার, শিশু শিক্ষার্থী ও সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকগণ,উপজেলা সকল কর্মকর্তা কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রিন্ট ও ইলেকট্রনিক্স মেডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অবশেষে চিত্রাঙ্গন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও কেক কেটে বর্ষবরণ উদযাপন অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন ও পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে পান্তা ইলিশ এর আয়োজ করেন।
বর্ষবরণ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য রেলি পরিদর্শনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, আন্সার ও সেনাবাহিনীর সদস্য গণ উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park