1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ডুমুরিয়ায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

পহেলা বৈশাখ বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হবে নতুন বাংলা বর্ষ ১৪৩২। বাংলার চিরায়ত উৎসব চৈত্র সংক্রান্তি ছিল গতকাল সোমবার চৈত্র মাসের শেষ দিন চৈত্র সংক্রান্তি। আবার বাংলা বর্ষের প্রথম দিন।জীর্ণ পুরাতন সবকিছু ভেসে যাক, ‘মুছে যাক গ্লানি’ এভাবে বিদায়ী সূর্যের কাছে এ আহবান জানায় বাঙালি। পহেলা বৈশাখ আমাদের সকল সঙ্কীর্ণতা, পরিহার করে উদারনৈতিক জীবন-ব্যবস্থা গড়তে উদ্বুদ্ধ করে। আমাদের মনের ভিতরের সকল ক্লেদ, জীর্ণতা দূর করে আমাদের নতুন উদ্যোমে বাঁচার অনুপ্রেরণা দেয়। আমরা যে বাঙালি, বিশ্বের বুকে এক গর্বিত জাতি, পহেলা বৈশাখের বর্ষবরণে আমাদের মধ্যে এই স্বাজাত্যবোধ এবং বাঙালিয়ানা নতুন করে প্রাণ পায়, উজ্জীবিত হয়।

অন্য দিকে পহেলা বৈশাখ বাঙালির একটি সার্বজনীন লোকউৎসব। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুলত্র“টি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদ্যাপিত হয় নববর্ষ। লক্ষ্যে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টায় প্রশাসনিক ভবনে সামনে থেকে একটি বিশাল শোভা যাত্রা বের‌ করে ডুমুরিয়া বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডুমুরিয়া উপজেলা যুবসংঘ মাঠে শেষ হয়।
সকাল ১০টায় যুবসংঘ মঞ্চে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল আমিন, উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুর রহমান, ডুমুরিয়া থানা অফিসার্স ইনচার্জ মোঃ মাসুদ রানা, ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির, ডুমুরিয়া উপজেলা প্রকৌশলী মোহা: রবিউল ইসলাম,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, ডুমুরিয়া উপজেলা সাব রেজিস্ট্রার অঞ্জু দাস,ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান,ডুমুরিয়া উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সেক্টার মোঃ মনির হোসেন, বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ বায়জিদ,ম্যাধমিক শিক্ষা অফিসার দিবাশীষ বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির ডুমুরিয়া জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী রমজান আলী, সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, ডুমুরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহসিনা ফৈরদাউ, দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাব চন্দ্র দাস,খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুলতানা খানম, বনবিভাগের কর্মকর্তা মোঃ রেজাউল করিম, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ওয়ালিদ হোসেন, হামিদুর রহমান, আরিফুল ইসলাম,
ডুমুরিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ খান ফেরদৌস, সরকারি পলিটেকনিকাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম, খুলনা জেলা বিএনপির শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন, ডুমুরিয়া উপজেলা বিএনপির নেতা শেখ ফহরাদ হোসেন, ডুমুরিয়া উপজেলার সহকারী প্রশাসনিক কর্মকর্তা মিলন সরকার,এ্যাডভোকেট আলমগীর কবির,সহ সাংবাদিক সূধিজন উপস্থিত ছিলেন।
ডুমুরিয়া উপজেলা স্বাধীনতা স্মৃতিসৌধে মাঠে, খেলা ঘর আসর‌ , সাংস্কৃতিক অনুষ্ঠান সার্বিক সঞ্চালনায় ছিলেন ডুমুরিয়া শিক্ষক শফিকুল আলম।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park