1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

কাঠালিয়ায় আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে সরকারি জমি দখল করে বহুতল ভবন নির্মাণ 

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৯৭ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার।

। ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার ১ নং চেঁচরীরামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন ফরাজির প্রভাব খাটিয়ে, ভিসিআরের নামে কৈখালী বাজারের সরকারি খাস জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ তার বড় ভাই জাহাঙ্গীর হোসেন ফরিদ ফরাজির উপরে। আওয়ামীলীগের সময় আওয়ামী লীগ, বিএনপির সময় বিএনপি, পরিচয় দিয়ে রাজত্ব করেন তারা, বর্তমানে তারা ভোল পাল্টে বিএনপিতে আসার চেষ্টা করছে বলে জানান স্থানীয় লোকজন।

স্থানীয় নজির খান জানান, জাকির ফারাজি চেঁচরীরামপুর ইউনিয়নের চেয়ারম্যান পর থেকে তার ভাই ফরিদ ফরাজী সরকারি জমি দখল করা শুরু করে, কৈখালী বাজারের সরকারি জমিতে একটি তিন তলা একটি দুই তলা ভবন সহ কয়েকটি দোকান নির্মাণ করেছেন।

সরেজমিনে দেখা যায়, কৈখালী বাজারে ফরিদ ফরাজির আছে একটি তিনতলা পাকা বিল্ডিং যার নিচে রয়েছে ওষুধের ফার্মেসি, আরো রয়েছে দুই তলা বিল্ডিং যার নিচে আছে পাবলিক টয়লেট এবং উপরে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা এবং ছোট বড় অনেক দোকান।

স্থানীয় জাফর খান জানান, কয়েক বছর আগে জাহাঙ্গির ফরাজীদের সম্পত্তি তেমন কিছুই ছিল না, হঠাৎ করে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে কোথা থেকে এত সম্পত্তি এলো, কৈখালী বাজারে তিনতলা দুটি বিল্ডিং, আলিশান বাড়ি, পাঁচ কোটি টাকা ব্যয়ে করেছে মসজিদ নির্মান। এত টাকার উৎস নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয় লোকজন।

এ বিষয়ে কথা বলার জন্য জাহাঙ্গীর হোসেন ফরিদ ফরাজির ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিক বার কল করে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) জহিরুল ইসলাম জানান, চান্দিনা বিটিতে বহুতল ভবন নির্মাণ করার কোন অনুমতি নাই, চান্দিনা বিটির নিয়ম হচ্ছে বছর বছর খাজনা দিয়ে জমি ভোগ দখল করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park