1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনা ডুমুরিয়ার শলুয়া বাজারে সরকারি গাছ কাটে মার্কেট নির্মানের অভিযোগ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

খুলনা জেলা প্রতিনিধি,ঃ

খুলনা ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়নে অবস্থিত শলুয়া বাজার নামক স্থানে রতন কুমার মিস্ত্রির বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ,রতন কুমার মিস্ত্রির তিন ছেলের সার্বিক সহযোগিতায় এবং ক্ষমতার দাপটে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ২৫ নং পোল্ডারে অবস্থিত শলুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে রতন কুমার মিস্ত্রির একটি মার্কেট হচ্ছে। মার্কেটের সামনেই সরকারি রাস্তার পাশে থাকা তাল, নারিকেল ও খেজুর গাছ সহ বিভিন্ন গাছ কেটে মার্কেট করছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, রতন কুমার মিস্ত্রির এক ছেলে পুলিশের কর্মকর্তা আর দুই ছেলে হলেন প্রকৌশলী ও ইঞ্জিনিয়ার ।

সরকারি ভ্যাট ও ট্যাক্স ছাড়াই রতন কুমার মিস্ত্রির গড়ে তুলছেন বিশাল মার্কেট। ৩ ছেলের নামে বেনামে রয়েছে মার্কেট সহ কোটি টাকার সম্পত্তি। যা এলাকায় সরেজমিনে গিয়ে সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে রতন কুমার মিস্ত্রির ছেলে পুলিশে চাকরিরত সুজিত মিস্ত্রি বলেন, মার্কেটের সামনে থেকে দুটি গাছ কাটা হয়েছে। আর এক ছেলে ঢাকা গণপূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার মিঠুন মিস্ত্রি বলেন, কোন বিষয়ে আমি কিছু বলতে রাজি নই। আমার বাবার সাথে দেখা করে তার সাথে কথা বলেন।

রতন কুমার মিস্ত্রি বলেন,গাছ আমি কেটেছি, এখন আমার যা হয় হোক,কোন সমস্যা নেই। শলুশা বাজার কমিটির সভাপতি প্রভাস কুমার বলেন, সরকারি গাছ কাটা অপরাধ। তারা কোন শক্তির বলে গাছ কেটেছে এটা আমার বোধগম্য নয়। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের খুলনা ডিভিশন ১ এর উপ-সহকারী কর্মকর্তা মো : নজরুল ইসলাম বলেন, সরকারি রাস্তার গাছ কাটা দন্ডনীয় অপরাধ। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park