1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ডুমুরিয়ায় নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২৪৪ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষ্যে ডুমুরিয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০ টায় ডুমুরিয়া উপজেলা প্রশাসনিক কমপ্লেক্স সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন।এ সময় তিনি বলেন, ‘বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ।
আমরা সকলে মিলেমিশে এই দিনটিকে আনন্দ ও উৎসাহের সাথে উদযাপন করতে চাই। সকলের সহযোগিতা কামনা করছি যাতে এবারের উদযাপন ও সফল হয়।এসময় বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি ডুমুরিয়া জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী কাজী রমজান আলী, ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হামিদুর রহমান, ডুমুরিয়া উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সেক্টার মনির হোসেন , ডুমুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিবাশীষ বিশ্বাস, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, ডুমুরিয়া উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাব চন্দ্র দাস, ডুমুরিয়া উপজেলা আই সিটি কর্মকর্তা শেখ সুমন হাসান, ডুমুরিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুলতানা খানম,
সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, শেখ দিদার হোসেন, হুমায়ূন কবির বুলু,তুহিনুর রহমান তুহিন, শেখ রফিকুল ইসলাম হেলাল, ডুমুরিয়া উপজেলা বিশিষ্ট সমাজ সেবক হষরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম জমাদার, এস আই নিবাস, ডুমুরিয়া উপজেলা বিএনপির সদস্য আব্দুল মালেক, বিএনপির নেতা শেখ ফহরাদ হোসেন, কলেজ শিক্ষক নূরুল ইসলাম, আতিয়ার রহমান ঢালী, সাংস্কৃতিক সংগঠনের নেতা শফিকুল ইসলাম, শেখ মোশাররফ হোসেন, মনির হোসেন, সমির রাহা,ইউ পি সদস্য আব্দুল হালিম, মাষ্টার এস এম শফিকুল আলম, শরিফুল ইসলাম, ইউনিয়ন সচিব মোঃ কামরুজ্জামান, বিএনপির নেতা শেখ শাহিনুর রহমান, এ্যাডভোকেট আলমগীর হোসেনসহ সাংবাদিক সূধিজন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
পহেলা বৈশাখের মূল অনুষ্ঠান, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নিরাপত্তা ব্যবস্থাসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়। এছাড়া আগামী ১৪ এপ্রিল সকাল নয়টায় ডুমুরিয়া উপজেলা প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সংগীত পরিবেশন এবং সাড়ে নয়টায় বর্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ, বৈশাখী মেলা, উৎসবে আনন্দ বর্ষা বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park