1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে ফুলবাড়ীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২০৯ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

দিনাজপুরের ফুলবাড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৯ এপ্রিল (মঙ্গলবার )সকাল ১১ টায় ফুলবাড়ী উপজেলা সভা কক্ষে আয়োজিত বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী। উক্ত সভায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ এ কে এম মোঃ মহিবুল ইসলাম ,জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি মোঃ ইমরান চৌধুরী নিশাদ, আহাম্মেদ জাকির, জেড ফোর্স এর প্রতিনিধি শামস, ২ নং আলাদিপুর ইউপি চেয়ারম্যান সাকির বাবুল ,৫নং খারবাড়ি ইউপি প্যানেল চেয়ারম্যান শামীম হোসেন,৬নং দৌলতপুর ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম,৭নং ইউপি চেয়ারম্যান সামেদুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপির প্রধানসহ উপজেলা সকল কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


এ সময় অন্যান্যদের মধ্যে মোহাম্মদ আলী প্রধান শিক্ষক সুজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সভাপতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ফুলবাড়ী উপজেলা। মোঃ মোজাম্মেল হক প্রধান শিক্ষক জিএম পাইলট উচ্চ বিদ্যালয়, মোঃ রেজাউল ইসলাম প্রধান শিক্ষক চাঁদপাড়া উচ্চ বিদ্যালয় সহ উপজেলা সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী বলেন যেহেতু বহুমাত্রিক রাজনৈতিক পরিবেশ তাই স্বল্প পরিসরে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে আয়োজক কমিটির মাধ্যমে বাংলা নববর্ষের জীববৈচিত্র্য গ্রামীণ ঐতিহ্য, আনন্দ শোভাযাত্রা, পান্তা ইলিশ, প্রাচীন ঐতিহ্য গরুর গাড়ি প্রদর্শন, আদিবাসীদের হস্তশিল্প প্রদর্শনসহ ফুলবাড়ি উপজেলা চত্বরেএকদিনের মেলা আয়োজন করা হবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park