1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

যশোরে ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড ক্ষয়ক্ষতি, হতাহতের খবর নেই

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১০৩ বার পঠিত

শার্শা উপজেলা : প্রতিনিধি মো মানিক হোসেন

যশোর সদর উপজেলার বাঁশতলা এলাকায় “মেসার্স বনরূপা ফার্নিচার” নামে একটি ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ বুধবার (৯ এপ্রিল) ভোররাতে আনুমানিক ৪টা ৪৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজের সময় পাশের একটি মসজিদের মুসল্লিরা দোকান থেকে ধোঁয়া উঠতে দেখে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিস ও সেনানিবাস ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।অগ্নিকাণ্ডে দোকানে থাকা তৈরি ফার্নিচার, মূল্যবান কাঠের মালামাল এবং কাঠ কাটার চারটি মেশিন সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে প্রায় ৩০ থেকে ৪০ লক্ষ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।যশোর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের উৎস এখনো নিশ্চিত করা যায়নি। তবে তদন্ত শেষে বিস্তারিত কারণ জানা যাবে।এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মালিক মোঃ শফিকুল ইসলাম ক্ষতিগ্রস্ত হওয়ার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, “এটি আমার জীবনের সবচেয়ে বড় বিপর্যয়। দোকানে প্রায় সব কিছুই পুড়ে গেছে। এখন আমি শুধু আশা করছি, দ্রুত তদন্ত করে আগুনের কারণ জানা যাবে এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি সবাইকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই।”

উল্লেখ্য, ক্ষতিগ্রস্ত বনরূপা ফার্নিচারের মালিক মোঃ শফিকুল ইসলাম (৫৭), পিতা- মৃত খলিলুর রহমান, গ্রাম রায়পাড়া, পুরাতন কসবা, যশোর সদর।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park