1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিঘলিয়ায় ১০ দলীয় ঈদ স্পেশাল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১২৮ বার পঠিত

এস.এম.শামীম, খুলনা ব্যুরো।

দিঘলিয়া উপজেলার চন্দনীমহল সাব স্টেশন সংলগ্ন বালুর মাঠে ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনের এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক শ্রমিক নেতা গাজী মোঃ এনামুল হাচান মাসুম, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক মল্লিক আজিজুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী প্রশান্ত কুমার দত্তসহ আরো অনেকে। এ খেলায় অংশ গ্রহণকারী দলগুলোর মধ্যে যমুনা ভাইকিংস, মেঘনা নাইন স্টার্স, পদ্মা টাইডার্স, কপোতাক্ষ গ্লাডিয়েটরস, পাইরেটস অব ভৈরব, ইছামতি ইয়াংগার্স, চিত্রা এক্সপ্রেস, কর্ণফুলী চ্যালেঞ্জারস, রূপসা পাওয়ার অব রোয়ার ও মধুমতি টাইটান্স অংশ গ্রহণ করবে।
ঈদ স্পেশাল ক্রিকেট লীগের ক্রীড়া সংগঠক ও আহবায়ক মোঃ মনিরুল ইসলামের সার্বিক পরিচালনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মোঃ রুবেল হাওলাদার, মোঃ সবুজ শেখ, মোঃ আব্বাস, চন্দনশীলসহ আরো অনেকে। এ সময় স্থানীয় প্রশাসন, রাজনৈতিক সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park