1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনা জেলার খানজাহান আলী থানা এলাকায় ঈদের নামাজ শেষে সংঘর্ষের ঘটনা।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ২৩৪ বার পঠিত

এস.এম.শামীম, ব্যুরো প্রধান খুলনা

এলাকাবাসী সুএে যানা যায়
আটরা পশ্চিমপাড়া ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে মুসল্লিদের আদায়কৃত টাকা ভাগাভাগী কেন্দ্র করে ঈদের দিন সকাল সাড়ে ৯ টায় এ সংঘর্ষের সৃষ্টি হয়। আটরা পশ্চিমপাড়া ঈদগাহ ময়দানে নামাজ পড়তে আসে মশিয়ালী পূর্ব পাড়া মসজিদ কমিটির লোকজন। নামাজ শেষে আদায়কৃত টাকা সম্পূর্ণ মসজিদ কমিটি নিয়ে যেতে চাইলে বাধা দেয় ঈদগা কমিটি। পূর্বে জনপ্রতিনিধিরা নির্ধারণ করে দিয়েছিল ঈদগায়ে আদায়কৃত টাকা অর্ধেক মসজিদ কমিটি নেবে এবং অর্ধেক ঈদগাহ কমিটি নেবে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মশিয়ালী পূর্বপাড়ার হুমায়রা, সাগর ওহিদুল ফারুক শওকত সহ ১০/১২ জন আটরা পশ্চিমপাড়ার ঈদগাহ কমিটির হাফেজ শেখকে মারধর করে। ঘটনা শুনে খান জাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন সঙ্গীও ফোর্স নিয়ে ঘটনাস্থল উপস্থিত হলে খবর পেয়ে আটরা গিলাতলা ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক মহিলা ইউপি সদস্য শিরিনা আক্তার মীমাংসার জন্য ঘটনাস্থলে যান। পরবর্তীতে শিরিনা আক্তার ও খান জাহান আলী থানার অফিসার ইনচার্জ ঘটনার মীমাংসা করে দেয়। পরবর্তীতে মশিয়ালী পূর্বপাড়ার লোকজন হুমায়রা এর নেতৃত্বে শিরিনা মেম্বার ও তার ছেলেকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা করে গুরুতর আহত করে। শিরিনা আক্তার প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে আসলেও তার ছেলে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি রয়েছে। এ ব্যাপারে সাবেক ইউপি সদস্য শিরিনা আক্তার বলেন হুমায়রা জামাতের ইন্দনে এবং বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের কাউন্সিলরদের নিয়ে এ আক্রমণ করেন। খান জাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন বলেন এ ঘটনায় দুই পক্ষ দুটি অভিযোগ করেছে, তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park