1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২০৮ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সূর্যদ্বয়ের সাথে সাথে ফুলবাড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ি নবনিযুক্ত সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসাহাক আলী , পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মুহিব্বুল ইসলাম , বীর মুক্তিযোদ্ধাগণ সহ ফুলবাড়ি গণমাধ্যম কর্মীগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। তাঁরা জাতির সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, চিত্র অংকন ও রচনা প্রতিযোগিতা, পুলিশ আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স,গ্রাম পুলিশ, বিএনসিসি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় এবং প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসাহাক আলী বলেন, “এই মহান দিনে আমরা বীর শহীদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং বৈষম্যমুক্ত দেশ গড়ার অঙ্গীকার করছি।”অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন। পরিশেষে পরিষ্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park