1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনা বিআরটিএ এর রোডশো ও লিফলেট বিতরণ এবং বিভিন্ন ওয়ার্কশপ পরিদর্শন:

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১১৭ বার পঠিত

ব্যুরো প্রধান খুলনা।

খুলনা বিআরটিএ সোমবার ১২ টায় রোড শো ও লিফলেট বিতরণ করে এবং বিভিন্ন ওয়ার্কশপ পরিদর্শন করেন। খুলনা বিআরটিএ এর সহকারী পরিচালক (ইঞ্জি:) উসমান সরওয়ার আলমের নেতৃত্বে রোড শো ও লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন লাইসেন্স শাখার মোটরযান পরিদর্শক সাইফুর রহমান, রেজিস্ট্রেশন শাখার মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম, উচ্চমান সহকারী রেজওয়ানুল ইসলাম, মিজানুর রহমান, আল আমিন হোসেন, দাউদ হোসেন, নিরাপদ সড়ক চাই খান জাহান আলী থানার আহ্বায়ক শেখ আব্দুস সালাম সহ বিআরটিএ খুলনা সার্কেলের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ এবং এলাকার সাধারণ জনগ।এসময় রোড শো শেষ করে বিভিন্ন যানবাহনের চালকদের আসন্ন পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে গণসচেতনামূলক লিফলেট বিতরণ করেন। চালকদের ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রী বহন এবং অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করেন। এছাড়া চালকদের নির্দেশনা দেন গতি সীমা মেনে চলতে হবে, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা যাবে না, ড্রাইভিং লাইসেন্স ও বৈধ কাগজপত্র গাড়িতে রাখতে হবে, ট্রাফিক আইন মেনে চলতে হবে, ওভারটেকিং করা যাবে না, কোনভাবেই নেশা জাতীয় দ্রব্য সেবন করা যাবে না, যাত্রীদের নিরাপদে ওঠানামা করাতে হবে এবং তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। যাত্রীদের প্রতি নির্দেশনা দেন চলন্ত গাড়িতে উঠানামা করা যাবে না, তাড়াহুড়া করে গাড়ি থেকে নামা যাবে না, নামার সময় অবশ্যই বাম পা আগে দিতে হবে।খুলনা বিআরটিএ সহকারী পরিচালকের নেতৃত্বে খুলনা শহরে বিভিন্ন ওয়ার্কশপ পরিদর্শক করে তাদের নির্দেশনা দেয় পুরানো ফিটনেট বিহীন গাড়ি রং করে কোনভাবেই রাস্তায় নামানো যাবে না অন্যথায় ওয়ার্কশপের এর বিরুদ্ধে বিআরটিএ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park