1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিঘলিয়ায় গৃহকর্মীকে ধর্ষণের ঘটনায় আটক ১

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ২৪৮ বার পঠিত

এস.এম.শামীম, খুলনা ব্যুরো।

খুলনার দিঘলিয়া থানা পুলিশ গৃহকর্মীকে ধর্ষণের ঘটনায় এমদাদ গাজী নামক জনৈক ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৩ মার্চ) বিশেষ অভিযান পরিচালনা করে দিঘলিয়া থানা পুলিশ চন্দনীমহল এলাকা হতে তাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ এমদাদ গাজী (৩৭)। গ্রেফতারকৃত মোঃ এমদাদ গাজী দিঘলিয়ার সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল বাজারের একজন মুরগীর ব্যবসায়ী। ভিকটিম চন্দনীমহল বাজার সংলগ্ন একটি ভাড়া বাড়ীতে বসবাস করে এবং বিভিন্ন বাসা-বাড়িতে কাজ করে । ভিকটিমের ভাড়া বাসা চন্দনীমহল বাজার সংলগ্ন হওয়ায় বাজারের উপর দিয়ে যাতায়াতের পথে বিভিন্ন সময়ে গ্রেফতারকৃত মোঃ এমদাদ গাজী ভিকটিমে কু-প্রস্তাব দিতো। ভিকটিম তার কু-প্রস্তাবে রাজী না হওয়ায় সে বিভিন্ন ধরণের কৌশল অবলম্বন করতে থাকে। এরই ধারাবাহিকতায় অনুমান এক বছর পূর্বে স্থানীয় একজন ভ্যান চালকের মাধ্যমে বিয়ের অনুষ্ঠানের মুরগী কাটার কথা বলে ভিকটিমকে তার মুরগীর দোকানে নিয়ে যায় এবং রাত অনুমান ১টা পর্যন্ত মুরগী কাটার কাজ করায়। রাত গভীর হওয়ায় এবং বাজারে কোন লোকজন না থাকায় গ্রেফতারকৃত মোঃ এমদাদ গাজী ভিকটিমকে মুরগীর দোকানের পেছনে নিয়ে ধর্ষণ করে এবং এ বিষয়ে কাউকে না জানানোর জন্য বিয়ের প্রতিশ্রুতি দেয়। পরবর্তীতে বিয়ের প্রলোভনে একাধিকবার ভিকটিমের সাথে ধর্ষণের ঘটনা ঘটায়। গত ৫ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে গ্রেফতারকৃত মোঃ এমদাদ গাজী ভিকটিমের ভাড়া বাসায় গিয়ে শীঘ্রই কাবিন করে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করে। পরে বিবাহ না করে ভিকটিমকে বিভিন্ন ধরণের ভয়-ভীতি প্রদর্শন করে । এই ঘটনায় দিঘলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃত এমদাদ গাজী কে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park