1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

মির্জাপুরের পাথরঘাটা বাজারে মধ্যরাতে আট দোকান পুড়ে ছাই

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

কাজী সাব্বির স্টাফ রিপোর্টার।

টাঙ্গাইলের মির্জাপুরের পাথরঘাটা বাজারে মধ্যরাতে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ওষুধের দোকানসহ আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে

গতকাল বুধবার (১৯ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার তরফপুর ইউনিয়নের পাথরঘাটা বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূঞা।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত প্রায় সাড়ে ১২টার দিকে ওই বাজারের একটি দোকানে আগুন দেখতে পান। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। একপর্যায়ে আগুন ছড়িয়ে পড়লে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূঞা বলেন, ‘আগুনের খবরে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরবর্তীতে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে আরও দুটি ইউনিট যুক্ত করা হয়। পরে রাত ২টা ১৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে,আগুনে আটটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park