1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনা বটিয়াঘাটায় ৮ মোবাইল জুয়াড়িকে জেল হাজতে পাঠিয়েছে-শরীফ শাওন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১০৬ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার পল্লী থেকে মোবাইলে জুয়া খেলার অপরাধে ৮ জন জুয়াড়ীকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ১৯ শে মার্চ বুধবার দুপুরে বটিয়াঘাটা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ শাওন এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে ৭ জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২শ টাকা করে জরিমানা প্রদান করেন । এছাড়া প্রতিবন্ধী রিয়াজুল ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২’শ টাকা জরিমানা প্রদান করেন। মঙ্গলবার রাতে বটিয়াঘাটা উপজেলার ৬নং বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালিয়াডাঙ্গা স্কুল মাঠ প্রাঙ্গনে সেনাবাহিনী ও বটিয়াঘাটা থানা পুলিশ’র যৌথ অভিযানে মোবাইলে অনলাইনে জুয়া খেলা অবস্থায় ৮জন জুয়াড়িকে হাতেনাতে আটক করেন। ধৃত জুয়াড়িরা হলেন,খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার শাহগির শেখের পুত্র রাকিব(২৫), ওলিয়ার রহমানের পুত্র রাজু (৩০), সাইফুদ্দিন শেখের পুত্র রাব্বি (২১), শফি শেখের পুত্র রিয়াজ (২১), কেরামত শেখের পুত্র শাকিব (২১), ছালাম শেখের পুত্র আল আমিন (২৭), ও মহিউদ্দিন শেখের পুত্র শাকিব (২৫)। এসময় ধৃত ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন মডেলের ৮ টি মোবাইল ফোন উদ্ধার করেন আইনশৃঙ্খলা বাহিনী ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park