1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

যশোরে ১২ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে RAB-৬

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২১৪ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরো প্রধান,

আইনের শাসন সমুন্ন রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিত করণ, প্রতিরোধ,শান্তি ও জনশৃঙ্খলা রক্ষায় কাজ করে আসছে। জঙ্গিবাদ,খুন,ধর্ষণ,নাশকতা এবং প্রতারণাসহ বিভিন্ন ধরণের অপরাধী চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা সচেষ্ট রয়েছে।এছাড়াও র‌্যাব বিভিন্ন সময়ে ফেনসিডিল, দেশী-বিদেশী মদ, গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করে।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৬, যশোর ক্যাম্প জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজার বড় বড় চালান দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। বিষয়টি জানতে পেরে র‌্যাব-৬,যশোর ক্যাম্প এর একটি দল উক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও বিভিন্ন স্থানে চেকপোষ্ট স্থাপন করে যানবাহন তল্লাশীসহ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ১৮ মার্চ ২০২৫ খ্রিঃ তারিখ ১২ ঘটিকায় র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে,কতিপয় মাদক ব্যবসায়ী যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন উপশহর ইউনিয়নের খাজুরা বাসস্ট্যান্ড মোড় হোটেল আল- সাফা এর সামনে মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয় এর উদ্দেশ্যে অবস্থান করছে। তাৎক্ষণিক আভিযানিক দলটি ১৮ মার্চ ২০২৫ খ্রিঃ ১২ ঘটিকার সময় উক্ত স্থানে পৌছালে একজন ব্যক্তি তার হাতে থাকা একটি ট্রাভেল ব্যাগ সহ কৌশলে পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের সদস্যরা আসামী


মোঃ শান্ত আহম্মেদ (২৩), পিতা- মোঃ আক্তার শেখ, মাতা- ফিরোজা বেগম, সাং- বাহিরমাদি সদরঘাট, ডাকঘরঃ বাহিরমাদি,ইউপি ৩নং ফিলিপ নগর, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়া, এ,পি সাং- আগানগর ছোট মসজিদ, বাসা নং- ৪৯ (সোহাগ মিয়ার বাড়ি), ওয়ার্ড নং- ০১, থানা- দক্ষিন কেরানীগঞ্জ, জেলা- ঢাকা’কে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামী’কে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশী কালে তার নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে উক্ত ট্রাভেল ব্যাগ হতে মোট ১২ (বার) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয় । যার আনুমানিক মুল্য ২,৮০,০০০/- (দুই লক্ষ আশি হাজার টাকা মাত্র)আসামী’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে উক্ত মাদকদ্রব্য গাঁজা স্বল্প মূল্যে সংগ্রহ/ক্রয় করে দেশের বিভিন্ন জেলায় অধিক দামে সরবরাহ/বিক্রয় করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল।আসামীর বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park