1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

খুলনায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৩০ বার পঠিত

এস.এম.শামীম খুলনা ব্যুরো।

খুলনা, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ইং খুলনা জেলার খুলনা সদর থানার নিরালা হাজী বাড়ি এলাকার ১০৪, শেরেবাংলা রোডের বাসিন্দা জাহাঙ্গীর কবির খোকনের ছেলে মোঃ রনি (৩৫), যিনি স্থানীয়ভাবে টিসিবি ডিলার ও জ্বালানি তেল ব্যবসায়ী হিসেবে পরিচিত, দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন।আজ রাত সাড়ে ৯টার দিকে নিরালা হাজী বাড়ি এলাকায় নিজ বাসার সামনে তেল বিক্রির সময় ৫-৬ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হলে তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। হামলার ফলে তার একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয়রা দ্রুত আহত রনিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।হামলার কারণ নিয়ে পরিবারের অভিযোগ:আহত রনির পরিবারের দাবি, সম্প্রতি খুলনা জেলার লবনচরা থানার সবুজবাগ এলাকার বিএনপি নেতা মোঃ আরিফ তার কাছে চাঁদা দাবি করেছিলেন। চাঁদা না দেওয়ায় আরিফ তাকে মারধর করেন এবং এই হামলা তার সহযোগীদের মাধ্যমে সংঘটিত হতে পারে বলে তারা সন্দেহ করছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ:

খুলনা সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নগরীতে দিন দিন সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীরা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park