1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

টোয়াবের খুলনা আঞ্চলিক স্থায়ী কমিটির  চেয়ারম্যান নিযুক্ত হলেন, মাজহারুল ইসলাম কচি

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১০৭ বার পঠিত

এস.এম.শামীম খুলনা ব্যুরো।

বাংলাদেশের পর্যটন শিল্পের অন্যতম শীর্ষ সংগঠন টোয়াব (ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) খুলনা আঞ্চলিক স্থায়ী কমিটির ২০২৪-২৬ অর্থ বছরের চেয়ারম্যান হিসেবে,জনাব মাজহারুল ইসলাম (কচি)  কে নিযুক্ত করেছে।গত ৫ ই মার্চ ২০২৫ বাংলাদেশের পর্যটন শিল্পের অন্যতম শীর্ষ সংগঠন টোয়াব (ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) TOAB প্রেসিডেন্ট  এমডি রাফিউজ্জামান  স্বাক্ষরিত এক প্রেস  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বাংলাদেশের পর্যটন খাত কে আরও শক্তিশালী করতে এবং খুলনা অঞ্চলের পর্যটন উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখার জন্য এই নতুন নেতৃত্বকে দায়িত্ব প্রদান করা হয়েছে। টোয়াবের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই নিয়োগ কার্যকর করা হয়।নবনিযুক্ত চেয়ারম্যান জনাব মাজহারুল ইসলাম কচি খুলনার পর্যটন শিল্পে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং তার দক্ষতা ও অভিজ্ঞতা তাকে এই দায়িত্ব পাওয়ার উপযুক্ত করেছে।

তিনি পূর্বে TOAS এর  প্রতিষ্ঠাকালীন সভাপতি,
বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি এভার গ্রিন ট্যুরস এর স্বত্বাধিকারী, ও একজন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক  এবং সংগঠক।নবনিযুক্ত চেয়ারম্যানের নিয়োগ পাওয়ার পর এক প্রতিক্রিয়ায়, জনাব মাজহারুল ইসলাম কচি বলেন, “আমি খুলনার পর্যটন শিল্পের উন্নয়নে কাজ করার সুযোগ পেয়ে গর্বিত। আমি আশা করি, টোয়াবের সহযোগিতায় আমরা খুলনার পর্যটন সম্ভাবনাকে আরও বিকশিত করতে পারব।”এই নিয়োগ খুলনা অঞ্চলের পর্যটন ব্যবস্থার উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনতে পারবে বলে আশা করা হচ্ছে। নতুন নেতৃত্বের হাত ধরে খুলনার পর্যটন শিল্পে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park