1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

পশ্চিম মেদিনীপুরের বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ে সমর্থনে, দিলীপ ঘোষ ও সৌমেন্দু অধিকারী প্রচারে।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১১৭ বার পঠিত

 

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস

আজ ১১ ই নভেম্বর সোমবার, একদিন পরে বিধানসভা উপনির্বাচনের ভোট, পশ্চিম মেদিনীপুর জেলার বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের প্রচারের শেষ দিনে ঝড় তুললেন, বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। একবারে শেষ দিনে মহামিছিলে অংশগ্রহণ করলেন দিলীপ ঘোষ ও সৌমেন্দু অধিকারী সহ দলের অন্যান্য সদস্যরা।

বিজেপির মেদিনীপুর জেলা কার্যালয় থেকে মিছিল শুরু করে সিপাই বাজার ,রাজাবাজার হয়ে বিদ্যাসাগর হলে সমাপ্ত হয়। টোটোতে বেলুন ও দলীয় পতাকা সহকারে দলীয়কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মেদিনীপুরের মানুষের কাছে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান।

প্রচার শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নরওয়েতে যাওয়ার প্রসঙ্গকেও কটাক্ষ করেন। তিনি বলেন সেখানে গিয়ে পশ্চিমবঙ্গের মহিলাদের উপর যে অত্যাচার হচ্ছে, সেই বিষয়ে কেউ প্রশ্ন করলে কি উত্তর দেবেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে চলা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পরেও, এখনো যে সমস্ত হাসপাতালে সিসিটিভি সঠিক ভাবে বসলো না সে বিষয়েও রাজ্য সরকারকে একহাত নেন। সেই সঙ্গে মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের সুষ্ঠুভাবে ভোট হবে না বলেও আশংকা প্রকাশ করেন মেদনীপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ।

আর জি করের অভয়া কাণ্ডের দোষীদের কোন কোর্টে বিচার হবে সে বিষয়ে কিন্তু সন্ধিহান প্রকাশ করেন দিলীপ ঘোষ , তিনি বলেন শিয়ালদা কোর্টে, হাইকোর্টে, নাকি সুপ্রিম কোর্টে বিচার হবে, সেটাই বুঝতে পারছে না , যিনি করবেন তিনিই তো এখন নেই, তাহলে কোথায় বিচার হবে, সেটাই মানুষ ভেবে পাচ্ছেন না বলে জানান দিলীপ ঘোষ।

উপনির্বাচনের ভোটে জনগণ ঠিক করবে কাকে ভোট দেবে। ভোটের মাধ্যমে জনগণ বিচার করবে,।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park