1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

বেনাপোল পুটখালি সীমান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় টহলরত বিজিবি সিপাহী মোজাম্মেল নিহত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

যশোর জেলা প্রতিনিধি মো মানিক হোসেন

বেনাপোল সীমান্তে টহলকালে মটরসাইকেল দুর্ঘটায বিজিবি সদস্য নিহত। আহত বিজবি হাবিরদার
বেনাপোল পুটখালী সীমান্তে টহল দেওয়াকালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে বিজিবি সদস্য সিপাহি মোজাম্মেল হক নিহত,হয়েছে। এ সময় আহত হয়েছে বিজিবি সদস্য হাবিলদার মোঃ দেলোয়ার হোসেন। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন পুটখালী বিজিবির কোম্পানি কমান্ডার ও খুলনা ২১ বিজিবির সিও লে: কর্নেল আনোয়ার হোসেন।

বিজিবি কর্মকর্তা জানান.খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মসজিদ বাড়ি পোস্টে কর্মরত হাবিলদার মোঃ দেলোয়ার হোসেন ও সিপাহী মোঃ মোজাম্মেল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে মাদক আটকের জন্য মোটর সাইকেল যোগে মঙ্গলবার রাত ৮ টার দিকে বারোপোতা বাজারের উদ্দেশ্যে রওনা করে। পরে মসজিদ বাড়ির পোস্ট হতে আনুমানিক ৮০০ গজ দূরে আহমদ ব্রীজ নামক স্থানে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ছিটকে রাস্তার পাশে পড়ে যায়।
এ সময় উভয় বিজিবি সদস্য মাথায় ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত প্রাপ্ত হয়। তাদেরকে উদ্ধার করে শার্শা নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সিপাহী মোঃ মোজাম্মেল হোসেনকে মৃত ঘোষণা করে এবং অপর বিজিবি হাবিলদারকে গুরুতর জখম অবস্থায় যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park