1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

হ্যাচারীর বিষাক্ত গ্যাস, কৃষি জমির আবাদ রক্ষায় স্থানীয় কৃষকদের মানববন্ধন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২৮৬ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

দিনাজপুরে তামিম হ্যাচারী লিমিটেড পোল্ট্রি ব্রিডার ফার্ম এর বিষাক্ত গ্যাস থেকে কৃষি জমি রক্ষার ও ক্ষতিপুরনের দাবিতে স্থানীয় কৃষকদের মানববন্ধ অনুষ্ঠিত হয়েছে। কৃষি অধিদপ্তর বলছেন,অভিযোগ পেলে তদন্ত করে পোল্ট্রি ব্রিডার ফার্ম এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের বোরঙ্গা এলাকায় অবস্থিত তামিম হ্যাচারী লিমিটেড পোল্ট্রি ব্রিডার ফার্মটি প্রায় ২শত একর জায়গায় নির্মান করা হয় ২০১৭ সালে। হ্যাচারীটিতে দুই তলা বিশিষ্ট ৬টি সেড রয়েছে। প্রতিটি সেডে সাড়ে ১২ হাজার মুরগী রয়েছে। সেই মুরগীর তাপমাত্রা নিয়ন্ত্রনে ও অপ্রয়োজনীয় মুরগির পাখা গুলো বাহিরে বের করে দেওয়ার প্রয়োজনে প্রতিটি সেটের পূর্ব দিকে ৯টি করে ৫০ ইঞ্চি চওড়া বড় বড় ফ্যান বসানো হয়েছে। সেই ফ্যানের মাধ্যমে সেডের ভিতরের গরম বাতাস ও মুরগির উচ্ছিষ্ট গুলো স্থানীয় কৃষকের জমিতে পড়ে ফলে প্রতিবছরের জমির আবাদ নষ্ট হয়ে যায়। বিষয়টি নিয়ে স্থানীয় কৃষকেরা একাধিকবার হ্যাচারির লোকজনের সাথে কথা বলেও কোন সুরাহা না পেয়ে। স্থানীয় কৃষকেরা আজ ৯ মার্চ রোববার দুপুর ১২টায় হ্যাচারির সামনে মানববন্ধন করেন। সেখানে কৃষক দাবি করে বলেন, হয় আমাদের ক্ষতিপুরন দেন, না হয় হ্যাচারির ফ্যান বন্ধ রাখেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রুম্মান আক্তার বলেন তামিম হাচারী লিমিটেড পোল্ট্রি ব্রিডার ফার্ম এর বিষাক্ত গ্যাস থেকে কৃষি জমি আবাদ নষ্ট হচ্ছে বিষয়টি লোক মারফত শুনেছি । কিন্তু এবিষয়ে কোন কৃষক আমাদের কাছে অভিযোগ করেন নাই। যদি অভিযোগ আসে তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়ে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park