1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে টেকনাফ হতে কুখ্যাত ডাকাত আটক

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ২৭১ বার পঠিত

নিউজ ডেস্ক ঃ

চট্টগ্রাম, ০৬ মার্চ ২০২৫: দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়োজিত রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আইন-শৃঙ্খলা পরিপন্থি ও অপরাধমূলক কার্যক্রম পতিরোধে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে অসছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (০৫-০৩-২৫) দিবাগত রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী ও লামারপাড়ায় বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যা, মাদক, চোরাচালান ও অপহরণসহ একাধিক মামলার আসামি কুখ্যাত ডাকাত আবুল খায়ের এবং তার এক নারী সহযোগী কোহিনূরকে আটক করা হয়। যৌথ অভিযানে নৌবাহিনীর স্পেশাল ফোর্স সোয়াডসসহ দুটি সেকশন অংশগ্রহণ করে।

অভিযানকালে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে কুখ্যাত ডাকাত আবুল খায়ের একটি জলাশয়ে লাফিয়ে পড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নৌবাহিনীর স্পেশাল ফোর্সসহ নৌসদস্যরা তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। তার দেওয়া তথ্য মতে রাতের অন্ধকারে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাগুনা নামক এলাকার এক বাড়িতে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইয়াবা ও বেশ কয়েকটি দেশীয় অস্ত্রসহ তার সহযোগী কোহিনূর নামক এক নারী মাদক কারবারীকে আটক করা হয়। আটককৃত শীর্ষ ডাকাত বিভিন্ন অপরাধের সাথে জড়িত এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা, অপহরণ, মাদক, চোরাচালান ও ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়। পরবর্তীতে মাদক ও অস্ত্রসহ আকটকৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়। উলে­খ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর অপরাধ বিরোধী অভিযান চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park