1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ডুমুরিয়ায় চাঁদার দাবীতে সাংবাদিকের গাড়ি ছিনতাই

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১২০ বার পঠিত

ডুমুরিয়া খুলনা প্রতিনিধি:

খুলনার ডুমুরিয়ায় চাঁদার দাবীতে সাংবাদিক আক্তারুজ্জামান লিটন গাজীর মটর সাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে নরনিয়া মহিলা মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। এনিয়ে ভুক্তভোগী সাংবাদিক আক্তারুজ্জামান লিটন ডুমুরিয়া থানায় লিখিত অভিযোগ করেছে।আক্তারুজ্জামান লিটন এশিয়ান টেলিভিশনের ডুমুরিয়া, পাইকগাছা প্রতিনিধি।
জানা যায়, ডুমুরিয়া উপজেলার নরনিয়া এলাকার সাংবাদিক মোঃ আক্তারুজ্জামান লিটনের সাথে নিউজ সংক্রান্ত বিষয়াদী নিয়ে একই এলাকার আতাউর রহমান তোতার সাথে পূর্ব বিরোধ রয়েছে। তারই ধারাবাহিকতায় নরনিয়া মহিলা মাদ্রাসা মোড় এলাকা থেকে সাংবাদিক লিটনকে মটর সাইকেল থেকে নামিয়ে তার ব্যবহৃত ১৫০ সিসি বাজাজ কোম্পানীর মটর সাইকেল (খুলনা মেট্রো ল-১১-০৭৬৫) ছিনিয়ে নেয়া হয়। লিটন জানায়, আতাউর রহমান আতা বিভিন্ন সময় ভয়ভীতি দিয়ে আসছে। মটর বাইকটি নিয়ে সে (আতাউর) বলে ১লাখ টাকা দিলে মটর সাইকেল ফেরত দেয়া হবে। একপর্যায়ে সাংবাদিক লিটনকে এলোপাথাড়ীভাবে মারপিট করে।

থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান, গাড়ি উদ্ধারে পুলিশের জোর তৎপরতা অব্যাহত রয়েছে। গাড়ি উদ্ধার পূর্বক পরবর্তি পদক্ষেপ নেয়া হবে। এদিকে আক্তারুজ্জামান লিটনের মটর সাইকেল ছিনতাইয়ের ঘটনায় ডুমুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকরা তীব্র নিন্দা জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park