1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

কালীগঞ্জে ভোক্তা অধিকার আইনে ৫ ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২২৯ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরো প্রধান ঃ

পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের নিয়মিত সরবরাহ ও স্বাস্থ্য সম্মত ভাবে ইফতার বিক্রয় নিশ্চিত করণের লক্ষ্যে কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

এ সময় দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে ৫ জন ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে আর্থিক জরিমানা করা হয়।
বুধবার বিকেলে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের আওড়াখালী বাজারে উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরী তাসমিন ঊর্মি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৩৮ ধারায় ৫ জন ব্যবসায়ীর কাছ থেকে প্রত্যেককে ২ হাজার টাকা করে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়। দীপু চন্দ্র পাল, মো. হাশেম, মো. হালিম, আতিকুর রহমান ও নজরুল ইসলাম নামে ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা না থাকায় এই জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরী তাসমিন ঊর্মি বলেন, জনস্বার্থে এ অভিযান পুরো রমজান জুড়ে পরিচালনা অব্যাহত থাকবে। গাজীপুরের কালীগঞ্জে জাঙ্গালিয়া ইউনিয়নের আওড়াখালী বাজারে উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরী তাসমিন ঊর্মি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park