1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ডুমুরিয়ায় চাঁদাবাজ ও ভুমিদস্যু শিমুল গ্রেফতার বিশেষ প্রতিনিধি।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৮৮ বার পঠিত

ডুমুরিয়া প্রতিনিধিঃ

ডুমুরিয়ায় শীর্ষ চাঁদাবাজ ও ভুমিদস্যু শিমুল বিশ্বাস(৫১) ডিবি পুলিশের হাতে আটক হয়েছে। মঙ্গলবার বিকালে খুলনা নুরনগর এলাকা থেকে কেএমপি’র ডিবি পুলিশ তাকে আটক করে। শিমুলের বিরুদ্ধে চাঁদাবাজি, মারামারি, দখলবাজিসহ বিভিন্ন অপরাধে ডুমুরিয়া থানায় ১০টি মামলা রয়েছে। এদিন খুলনার কাস্টম ঘাট এলাকায় বিএনপি নেতার এক বাড়ি ভাংচুর মামলায় শিমুলকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জানা যায়, খুলনা মেট্রোপলিটন (ডিবি) পুলিশের সাব-ইন্সপেক্টর আবু হেনা ও অসিত বিশ্বাসের নেতৃত্বে ডিবি পুলিশের একটি আভিযানিক দল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে খুলনা নগরীর নুরনগর পানি উন্নয়ন বোর্ড এলাকায় অভিযান চালিয়ে ডুমুরিয়া অঞ্চলের শীর্ষ চাঁদাবাজ ও ভুমিদস্যু শিমুল বিশ্বাসকে আটক করে। পরদিন (বুধবার) সকালে খুলনার মুন্সিপাড়া কাস্টমঘাট এলাকায় বিএনপি নেতার বাড়ি ভাংচুর মামলায় শিমুলকে জেল হাজতে প্রেরণ করা হয়। ওই মামলায় সে সন্দিগ্ধ আসামী। শিমুল বিশ্বাস ডুমুরিয়া উপজেলার দক্ষিনডুমুরিয়া গ্রামের আব্দুল মজিদ বিশ্বাসের ছেলে। এ বিষয় খুলনা মেট্রোপলিটন ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তৈমুর ইসলাম জানান, শিমুলের বিরুদ্ধে চাঁদাবাজি, ভুমিদস্যু, ছিনতাই, দখলবাজিসহ নানা অপরাধে ডুমুরিয়া থানায় ১০টি মামলা আছে। কাস্টমঘাট এলাকায় বিএনপি নেতার বাড়ি ভাংচুর মামলায় শিমুলকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে শিমুল বিশ্বাস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সোহেলের নাম ভাঙ্গিয়ে ডুমুরিয়া অঞ্চলে ভয়ঙ্কর হয়ে ওঠে। তাই গা ছম ছম করা সব অপরাধ করেও ধরা ছোঁয়ার বাইরে ছিলো সে। তার হাতে জীবন নাশের হুমকী থেকে বাদ পড়েনি সাংবাদিকরাও।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park