1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনায় জাতীয় ভোটার দিবসে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার -ফিরোজ সরকার

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২৩৭ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরো প্রধান ঃ

“তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে” এই পতিপাদ্যে সামনে রেখে গতকাল রবিবার সকালে খুলনার বিভাগীয় নির্বাচন কার্যালয় চত্বরে জাতীয় ভোটার দিবস ২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, এবারের ভোটার দিবসের প্রতিপাদ্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নির্বাচন একটি উৎসবের মতো। নতুন ভোটারদের মাঝে এই খুশিটা আমরা লক্ষ্য করে থাকি। প্রধান অতিথি আরও বলেন, আমরা নতুন ভোটারদেরকে আরও উৎসাহ প্রদান করবো। যাদের বয়স আঠারো বছর তারা যেন ভোটার হতে পারে তার জন্য সহায়তা প্রদান করবো।

তিনি আরও বলেন, মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্য দিয়ে। আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি তাহলে দেশ ও জাতি উপকৃত হবে। যারা দ্বায়িত্ব নিয়ে কাজ করতে চাইবে, আমরা সর্বদা তাদের কাজে সহায়তা প্রদান করবো।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম, কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার কুতুব উদ্দিন, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ বেলায়েত হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন খুলনার জেলা নির্বাচন অফিসার মোঃ ফারাজী বেনজীর আহম্মেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি নতুন ভোটারদের হাতে জাতীয় পরিচয়পত্র তুলে দেন। এর আগে সকালে দিবসটি উপলক্ষ্যে আঞ্চলিক নির্বাচন কার্যালয় চত্বর হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park