1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিঘলিয়ায় নির্বাচন অফিসের আয়োজনে ৭ ম ভোটার দিবস পালিত হয়

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৯৬ বার পঠিত

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা।

তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খুলনা দিঘলিয়া উপজেলায় ৭ম ভোটার দিবস উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে রবিবার ২রা মার্চ সকাল সাড়ে ১০ টায় দিঘলিয়া উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। র‍্যালি শেষে কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্যে রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়রা পারভীন ২০২৪ জুলাই আগস্টের চেতনা ধারণ করে আগামীর বাংলাদেশ গঠনে বৈধ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে স্থানীয় থেকে জাতীয় পর্যায় প্রতিনিধি নির্বাচনে মূখ্য ভূমিকা রাখবে ভোটাররা। তিনি নতুন ভোটার তালিকা হালনাগাদে সকলের সহযোগিতা কামনা করেন। ভোটার দিবসের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ টি এম শাহ্ আলম, তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী (তনু) , উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম , উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মুনায়েম খান, উপজেলা, প্রকল্প কর্মকর্তা মোঃ আরিফ হোসেন , দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মো: শহিদুল ইসলাম, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, সাংবাদিক আরিফুল ইসলাম হাসান , বাদশা গাজী প্রমুখ। খুলনার দিঘলিয়া উপজেলায় ভোটার দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নিবার্হী অফিসার আরিফুল ইসলাম বলেন, আদিকাল থেকে জঙ্গল কেটে বিভিন্ন গোত্র বসবাস শুরু করেন সেই থেকে গোত্রের নেতা নির্বাচনের বিষয়ে ভোটের প্রথা চালু হয়েছে। কালের বিবর্তনে জনবসতি বৃদ্ধির সাথে সাথে নেতা নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দেয়। তিনি বলেন, পৃথিবীর অনেক দেশে এখনো গনতন্ত্র নেই, রাজতন্ত্র রয়েছে সেখানে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নেই। আমরা সৌভাগ্যবান কারণ আমরা গনতন্ত্রের চর্চা করি গণতন্ত্রকে মনে প্রানে বিশ্বাস করি। নারী পুরুষ একত্রে ভোটাধিকারের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করে থাকি। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ভোটাধিকার অত্যন্ত জরুরি। উল্লেখ্য, ১লা জানুয়ারি ২০০৮ বা তার পূর্বে জন্মগ্ৰহনকারী ভোটার নিবন্ধনে অংশ নিতে পারবে। খুলনার দিঘলিয়া উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ চলমান কার্যক্রমে উপজেলার সেনহাটি ইউনিয়নে ৩ ও ৪ মার্চ , আড়ংঘাটা ইউনিয়নে ৬ মার্চ, যোগীপোল ইউনিয়নে ৭ ও ৮ মার্চ , দিঘলিয়া ইউনিয়নে ৯ , ১০ ও ১১ মার্চ নিবন্ধন করা হবে। এছাড়াও নিবন্ধন থেকে বাদ পড়া ভোটারদের নিবন্ধনের জন্য আগামী ১২ মার্চ সুযোগ থাকছে। পূর্বে এ উপজেলার ভোটার সংখ্যা ছিল ১ লক্ষ ৩০ হাজার ৫ শত ৭০ জন।বর্তমান এ উপজেলায় ভোটার রয়েছে ১ লক্ষ ৩২ হাজার ৩ শত১০জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৬ হাজার ৪ শত ৭৮ জন, মহিলা ভোটার ৬৫ হাজার ৮ শত ৩২ জন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park