1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

বড়পুকুরিয়া কয়লা খনির মাইন বিস্ফোরন ফলে ভূমি ধসের আতঙ্কে মৌপুকুর গ্রাম। দ্রুত অধিগ্রহনের দাবি গ্রামবাসীর

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১২৮ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম (দিনাজপুর) জেলা প্রতিনিধি

দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা খনির মাইন বিস্ফোরনের ফলে সবচেয়ে বেশি ঝুকিতে পড়েছে খনির মুল কুপের ৪০০ মিটার দুরে থাকা মৌপুকুর গ্রামের ১৭টি পরিবার। এরই মধ্যে সব বাড়ীতে দেখা দিয়েছে ফাটল। দ্রুত সময়ের মধ্যে অধিগ্রহনের দাবি গ্রামবাসীর। তদন্ত করে অধিগ্রহন করা হবে বলে জানান খনি কর্তৃপক্ষ।

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ভিতরে মাইন বিস্ফোরনের কারনে ক্ষতিগ্রস্থ হওয়া গ্রাম গুলো ইতপূর্বে দুই ধাপে অধিগ্রহন করেন কয়লা খনি কতৃপক্ষ। কিন্তু মুল কুপের ৪০০ মিটারের দুরে থাকা মৌপুকুর গ্রামটি অধিগ্রহন থেকে বাদ পড়ে দুই বারেই। বর্তমানে কয়লা খনির মাইন বিস্ফোরনের কারনে প্রতিনিয়ত কেপে উঠছে গ্রামটি। এরই মধ্যে গ্রামের প্রতিটি বাড়ীতে দেখা দিয়েছে ফাটল।

বসবাসের অযোগ্য এই গ্রামটিতে ঝুকি নিয়ে বসবাস করছে ১৭টি পরিবার। গ্রামবাসী বলছেন খনি কতৃপক্ষ এর আগে কয়েকবার গ্রাম পরিদর্শন করে গেছেন কিন্তু কোন ব্যবস্থা গ্রহন করেন নাই। বর্তমানে ১৪০৬ ফেস গ্রামের নিচ দিয়ে যাওয়ায় ভূমি কম্পনের মাত্রা বৃদ্ধি পেয়েছে। এতে রাতে বাড়ীতে ঘুমাতে পারিনা। ছেলে,মেয়েদের পড়া লেখা করতে পারে না। প্রতি মুহুর্তে আতঙ্কে থাকতে হয়। দ্রুত সময়ের মধ্যে গ্রামটি অধিগ্রহনের দাবি জানান গ্রামবাসী।

বড়পুকুরিয়া কোল মানিং কোম্পানী লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল ইসলাম সরকার বলেন,মৌপুকুর গ্রামটি আমাদের মুল কুপের কাছে হওয়ায় সেখানকার বাড়ী ঘরে ফাটল দেখা দিয়েছে বলে আমি শুনেছি। একটা তদন্ত কমিটি গঠন করে গ্রামটিকে অধিগ্রহনের ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park