1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

দিঘলিয়ায় জনতা চোর ধরে পুলিশের নিকট  হস্তান্তর 

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা।

দিঘলিয়া উপজেলার সেনহাটি এলাকা থেকে আশিকুর রহমান আশিক (৩৫) নামক জনৈক চোরকে জনতা হাতে নাতে ধরে পুলিশে দিয়েছে। ধৃত চোরের বিরুদ্ধে দিঘলিয়া থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে জেল হাজতে প্রেরণ করেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, জনতার হাতে ধৃত সেনহাটি আদর্শ পল্লী এলাকার বিদ্যুৎ মিস্ত্রি ইয়াসিনের বাড়ির ভাড়াটিয়া ডলার বিল্লালের পুত্র আশিক। শুক্রবার সকালে রেজার মোড়ের মুদী দোকানদার হাবিবের দোকানে ৫০০গ্রামের চায়ের প্যাকেট বিক্রি করতে আসলে দোকানদার হাবিবের সন্দেহ হয়। কয়েকদিন আগে হাবিবের দোকানে চুরি ও চোরাই মালামালের ব্যাপারে আশিককে জিজ্ঞাসাবাদ করে। তার কথাবার্তা অসংলগ্ন হলে সন্দেহ আরো ঘনিভূত হয়। ইতোমধ্যে লোকজন জড়ো হয়ে পড়ো এবং তাকে নিয়ে ঘর তল্লাশি করলে ট্রাংক থেকে আরো অনেক চোরাই মালামাল ও বিদ্যুতিক তার উদ্ধার হয়। এ সময় আশিক চুরির কথা শিকার করে। পরে লোকজন দিঘলিয়া থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ তাকে গ্রেফতার করে।
এদিকে হাবিবুর রহমানের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেছে। দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন দৈনিক জন্মভূমি প্রতিনিধিকে জানান, সেনহাটি হাবিবুর রহমান বাদী হয়ে ধৃত আশিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলা নং১৩ তারিখ ২৮/০২/২০২৫ ইং। এদিকে গত বৃহস্পতিবার গভীর রাতে স্থানীয় সেনহাটি বাজারের মুদী দোকানদার আঃ রহমানের দোকানে চুরি হয়েছে। চোরচক্র সেনহাটি মসজিদ সংলগ্ন এ দোকানের পিছনদিকের চালার টিন কেটে দোকানে ঢুকে এ চুরি সংঘটিত করে। চোরেরা নগদ টাকা, সিগারেট, সাবান,জুস  সহ ২০ হাজার টাকার মালামাল চুরি করে অবাধে পালিয়ে যায়। দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park