1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনায় নাগরিক আন্দোলনের নেতা কামরুজ্জামান টুকু ওরফে সাদ নিখোঁজ! স্ত্রীর থানায় জিডি!

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৩৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।

।খুলনায় নাগরিক আন্দোলনের নেতা ও ব্যবসায়ী কামরুজ্জামান টুকু ওরফে সাদ (৫২) নামে এক ব্যাক্তি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত ১৮ ফেব্রুয়ারী চায়না যাওয়ার উদ্দেশ্য তিনি খুলনা সোনাডাঙ্গা থানার (১নং ফেজ) আবাসিক এলাকা হতে ঢাকার উদ্দেশ্য রাত ৮টায় রওনা হলে তাকে অদ্যবধি আর খুজে পাওয়া যায়নি।এ বিষয়ে তার স্ত্রী ইরানি পারভিন আজ বুধবার সোনাডাঙ্গা থানায় উপস্থিত হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার নম্বর-১৯৯৭/২৫।এ বিষয়ে তদন্ত কর্মকর্তা এস আই সুমন মন্ডল বলেন আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি ভিকটিমকে উদ্ধার করার।জিডিতে ইরানি পারভিন উল্লেখ করেন আমার স্বামী মো: কামরুজ্জামান টুকু ওরফে সাদ Qps ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ফার্মের ব্যবস্থাপনা পরিচালক। ব্যবসায়িক কাজে তিনি গত ১৮ ফেব্রুয়ারি ঢাকার উদ্দেশ্য রাত ৮ ঘটিকায় বাসা থেকে বের হন, ঐদিন রাত ৩-৩০ মিনিট বিমানযোগে তার চায়না যাওয়ার কথা।এরপর তার মোবাইল ফোনে বারংবার ফোন দিয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফেন রিসিভ করেননি।প্রকারন্তরে অন্য কেউ তার ফোন রিসিভ করে বিভিন্ন ধরনের অপ্রাসঙ্গিক কথা বলে ভয় ভিতি প্রদর্শন করছেন।ইরানি পারভিন তার স্বামীকে সুস্থ অবস্থায় ফেরত পেতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park