1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দীর্ঘ বাইশ বছর পর ফুলবাড়ীতে ট্রাফিক পুলিশের কার্যক্রম শুরু

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২০৩ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম, (দিনাজপুর) জেলা প্রতিনিধি,

দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলার দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে দীর্ঘ বাইশ বছর পরে ট্রাফিক পুলিশের কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

গতকাল (২৫ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় আঞ্চলিক মহাসড়কের নিমতলা মোড়ের ছোট যমুনা ব্রীজের পশ্চিম দিকে হানিফ কাউন্টারের সামনে উপজেলার দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে দীর্ঘ বাইশ বছর পরে ট্রাফিক পুলিশের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিব্বুল ইসলাম ও ট্রাফিক ইনস্পেক্টর, দিনাজপুর মোঃ সাজেদুল ইসলাম। ইতিপূর্বে ফুলবাড়ীতে ট্রাফিক পুলিশের কার্যক্রম অব্যাহত ছিলো। নিমতলা মোড়ে একটি ট্রাফিক আইল্যান্ড ছিলো এবং ট্রাফিক পুলিশের ক্যাম্পও ছিলো। কিন্তু বিগত ২০০৩ সালে কোন এক কারণে ট্রাফিক পুলিশের কার্যক্রম বন্ধ করা হয়। ফুলবাড়ী শহরের ট্রাফিক পুলিশের কার্যক্রম না থাকায় বাস, ট্রাক এবং ঢাকা কোচগুলো রাস্তায় যত্রতত্র দাড়ানোর কারণে প্রতিনিয়ত যানজোটের সৃষ্টি হচ্ছে। ফুলবাড়ীর সর্বোস্তরের জনগণ দীর্ঘদিন থেকে ট্রাফিক পুলিশের কার্যক্রম শুরু করার দাবী জানিয়ে আসছিলো। গত ২২ ফেব্রুয়ারি ফুলবাড়ী থানার উদ্যোগে ওপেন ডে হাউজ এর অনুষ্ঠানে নবাগত পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন এর নিকট ট্রাফিক পুলিমের কার্যক্রম শুরু করা হোক দাবী জানালে তিনি দ্রুত কার্যক্রম শুরু করা হবে বলে প্রতিশ্রুতি দেন।

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিব্বুল ইসলাম জানান, গত ২২ ফেব্রুয়ারি ফুলবাড়ী থানার উদ্যোগে ওপেন ডে হাউজ এর অনুষ্ঠানে ফুলবাড়ীতে ট্রাফিক পুলিশের কার্যক্রম দ্রুত শুরু করা হবে বলে পুলিশ সুপার মহোদয় জানিয়েছিলেন। স্যারের প্রতিশ্রুতির প্রেক্ষিতেই আজকে ট্রাফিক পুলিশের কার্যক্রম শুরু করা হয়। আশাকরি আমরা ফুলবাড়ীর যানজোট নিরসনে ভালোভাবে কাজ করতে পারবো। এ ব্যাপারে ফুলবাড়ীবাসীর নিকট সহযোগিতা কামনা করেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park