1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনা ইটভাটা শ্রমিক ইউনিয়নের সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৬ বার পঠিত

 

হাবিবুর রহমান বিশেষ প্রতিনিধি

খুলনায় ইটভাটা শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে এবং সংগঠনের নেতৃত্ব পুনর্গঠনের লক্ষ্যে খুলনা ইটভাটা শ্রমিক ইউনিয়নের এক সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে শ্রমিকরা ন্যায্য মজুরি, কর্মপরিবেশ ও অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন। সম্প্রতি বৈষম্য ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে সংগঠনের বেশ কিছু নেতাকর্মী পলাতক থাকায় সংগঠনের কার্যক্রম ব্যাহত হয়। এই পরিস্থিতিতে শ্রমিকদের স্বার্থ রক্ষায় নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং মালিকপক্ষের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও তাদের বক্তব্য:

সভায় খুলনা রূপসা উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক মোঃ জাবের হোসেন মল্লিক, ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ বকুল শেখ, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাহাবুদ্দিন ইজারাদার, সাবেক ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোঃ রোতাব আলী সহ রাজনৈতিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়াও খুলনা ইটভাটা শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটির উপদেষ্টা ও বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন এর কো- অর্ডিনেটর হাবিবুর রহমান, সভাপতি মোঃ নাসির ফকির, সাধারণ সম্পাদক মোঃ বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম, নবাগত কমিটির সদস্য মোঃ আসলাম শেখ, মোঃ মাছুম ঢালি, মোঃ আব্দুর সালাম শেখসহ আরও অনেকে অংশ নেন।

সভায় বক্তারা বলেন, “ইটভাটা শ্রমিকরা বছরের পর বছর কঠোর পরিশ্রম করেও ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। মালিকপক্ষ শ্রমিকদের শ্রমের যথাযথ মূল্য দিচ্ছে না, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করছে না।” তারা আরও বলেন, “শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে হলে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে এবং মালিকপক্ষের অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”

শ্রমিকদের প্রস্তাবিত সিদ্ধান্ত ও পরবর্তী করণীয়:

সভায় শ্রমিকদের অধিকার রক্ষায় নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়: ১. দ্রুততম সময়ের মধ্যে সংগঠনের নতুন নেতৃত্ব গঠনের জন্য একটি নির্বাচন আয়োজন করা হবে। ২. শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে করতে হবে। . শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে তাদের অধিকার আদায়ে সোচ্চার থাকাতে হবে।

শ্রমিকদের প্রত্যাশা:

শ্রমিকরা আশা প্রকাশ করেন যে, নতুন নেতৃত্ব আসার পর তাদের ন্যায্য অধিকার আদায় সহজ হবে। তারা বলেন, “আমরা শুধু আমাদের শ্রমের সঠিক মূল্য চাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park