1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনা কুয়েটে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৪৮ বার পঠিত

 

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে।
>>>>>>>>>>>>>>>>>>>>

গতকাল ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ ইং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ পালিত হয়েছে । ২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে রাত ১২,০১ টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি বিশ্ববিদ্যালয়ের পক্ষে ডীনগণ ও পরিচালক (ছাত্র কল্যাণ) দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালককে সাথে নিয়ে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন

বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্ব প্রাপ্ত ভাইস-চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.শেখ শরীফুল আলম। অতঃপর,শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, কর্মকর্তা সমিতি (আপগ্রেডেশন),ফজলুল হক হল,লালন শাহ্ হল, খানজাহান আলী হল, ড.এম. এ.রশীদ হল,রোকেয়া হল, অমর একুশে হল,শহিদ স্মৃতি হল,কর্মচারী সমিতি, মাস্টার রোল কর্মচারী সমিতি এবং কুয়েটের সর্বস্তরের

শিক্ষার্থীবৃন্দের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল ১০টায় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় প্রবন্ধ পাঠ ও আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.শেখ শরীফুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মোঃ শরিফুল ইসলাম, রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত পরিচালক (ছাত্র কল্যাণ) ড. মোঃ সাইফুল ইসলাম। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ সাহিদুল ইসলাম, অফিসার্স এসোসিয়েশনের সহ-সভাপতি প্রকৌশলী এস এম সাইফুর রহমান,

কর্মকর্তা সমিতির (আপগ্রেডেশন) সাধারণ সম্পাদক আহসান হাবিব, মাস্টাররোল কর্মচারী সমিতির পক্ষে মোঃ আব্দুল হালিম।
এছাড়া,দিবসটি পালন উপলক্ষ্যে ২১ ফেব্রুয়ারি সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, সকাল ৯টায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ।

আসরবাদ কেন্দ্রীয় জামে মসজিদে শহিদগণের রুহের মাগফেরাত এবং দেশের শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বার্তা প্রেরক, শাহেদুজ্জামান শেখ,পাবলিক রিলেশনস অফিসার (অতিরিক্ত দায়িত্ব) জনসংযোগ,তথ্য ও প্রকাশনা ডিভিশন,খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park