1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

নৌবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে ১৭০ পিস ইয়াবা সহ ইউপি চেয়ারম্যান বুলবুল আটক 

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২১১ বার পঠিত

 

তেরখাদা প্রতিনিধি

নৌ গোয়েন্দার গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ নভেম্বর সন্ধ্যা ৭ টার দিকে তেরখাদা উপজেলাধীন ৪ নং সাচিয়াদহ ইউনিয়নের সাচিয়াদহ বাজার হতে লেঃ কমান্ডার মোঃ নাঈম-উল-হক (সি) বিসিজিএম, বিএন, (পি নং-২৮০৩)এর নেতৃত্বে ১৩ জন সদস্য মাদক ও অস্ত্র উদ্ধার বিষয়ক একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অপারেশনে প্রাথমিক ভাবে প্রধান সন্দেহভাজন সাচিয়াদাহ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ বুলবুল আহমেদ (৪৬) পিতা মোঃ মৃত আমিনুল ইসলাম গ্রামঃ নলিয়ার চর,বর্ণিত ব্যক্তিকে সাচিয়াদহ বাজার সংলগ্ন হতে মাদক বিক্রি করা অবস্থায় আটক করা হয়। বুলবুলের তথ্য মতে তার বাগান বাড়ি হতে *ইয়াবা ১৭০ পিস ইয়াবা, দেশীয় রামদা ০২ টি, টর্চ লাইট ০১ টি, তালা কাটা মেশিন ০১ টি, মোটরসাইকেল ০১ টি,নগদ টাকা ১৮,৮০০/০০, মোবাইল ফোন ০২ টি, মোবাইল সিম ০৮ টি ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। উক্ত যৌথ অপারেশনে বাংলাদেশ নৌবাহিনীর নেতৃত্বে বাংলাদেশ পুলিশ (০৬ জন) ও অংশগ্রহণ করে।

চেয়ারম্যান বুলবুল আহমেদ তেরখাদা থানার নাশকতা মামলার আসামী। বুলবুল আহমেদ আগেও দুটি (অস্ত্র ও মাদক) মামলায় অভিযুক্ত রয়েছে বলে জানা যায়। আসামি বুলবুলকে এবং জব্দকৃত মালামাল তেরখাদা থানায় হস্তান্তর কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park